চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পল্লবী আর নুহাশ পল্লীতে হবে ‘হুমায়ূন আহমেদ স্মৃতি জাদুঘর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:15 অপরাহ্ন 19, জুলাই 2017
in বিনোদন
A A
নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের সমাধির পাশে ভক্ত ও স্বজনেরা

নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের সমাধির পাশে ভক্ত ও স্বজনেরা

‘ঢাকার পল্লবীতে হুমায়ূন আহমেদের যে দোতলা বাড়ি রয়েছে, সেটি স্মৃতি জাদুঘর করা হবে।’ বললেন হুমায়ূন আহমেদের ছোট বোন সুফিয়া হায়দার। আর তার স্ত্রী মেহের আফরোজ শাওন বললেন, ‘নুহাশ পল্লী হ‌ুমায়ূন আহমেদের সবচেয়ে প্রিয় স্থান। তিনি সবুজকে যেভাবে ভালবাসতেন, সেভাবেই নুহাশ সাজানো গোছানো রয়েছে আজও। সবুজ বৃক্ষের ছায়ায় তিনি শুয়ে আছেন। এখানেই গড়ে তোলা হবে হুমায়ূন জাদুঘর।’ আজ বুধবার গাজীপুরের নন্দন কানন নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপর বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও টিভি মিডিয়ার সাংবাদিকদের কাছে এই সিদ্ধান্তের কথা জানান।

আজ জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস। এ উপলক্ষে লেখকের স্মৃতিবিজড়িত নুহাশ পল্লীতে ভক্তদের ঢল নেমেছে।

বেলা ১১টায় নুহাশ পল্লীতে লেখকের সমাধিতে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। এ সময় তার সঙ্গে ছিলেন দুই ছেলে নিষাদ ও নিনিত। আরও ছিলেন স্বজন ও ভক্তরা।

নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের সমাধির পাশে ভক্ত ও স্বজনেরা
নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের সমাধির পাশে ভক্ত ও স্বজনেরা

মেহের আফরোজ শাওন বলেন, ‘নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠা করার যে স্বপ্ন ছিল, তা আমার একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। এ দেশের গুণীজন, নীতিনির্ধারক যারা রয়েছেন, হুমায়ূন আহমেদের পাঠক, ভক্ত শুভাকাঙ্ক্ষী, দর্শক যারা রয়েছেন, এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। তার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি।’

এদিকে গাজীপুরের হিমু পরিবহনের প্রধান সমন্বয়কারী নাসরিন সুলতানা বেবী বলেন, ‘হুমায়ূন আহমেদ স্যারের প্রতি শ্রদ্ধা জানাতে গাজীপুরের বিভিন্ন এলাকার সামাজিক প্রতিষ্ঠানে ৫শ বনজ, ফলজ ও ঔষুধি গাছের চারা রোপণ করা হচ্ছে। ক্যানসার সচেতনতায় দেশব্যাপী লিফলেট বিতরণ করা হচ্ছে।’

Tags: নুহাশ পল্লীমেহের আফরোজ শাওনহুমায়ূন আহমেদ
Previous Post

সাগরে নিম্নচাপের প্রভাবে সারাদেশের বন্যা পরিস্থিতির অবনতি

Next Post

২ বছরের মধ্যে আরো ৩ হাজার মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র

Next Post
বিদ্যুৎকেন্দ্র

২ বছরের মধ্যে আরো ৩ হাজার মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র

বোয়াফ-চিকুনগুনিয়া

দায়িত্ব না এড়িয়ে চিকুনগুনিয়াকে গুরুত্ব দেয়ার পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT