চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের মানবসেতুতে হাঁটা সেই চেয়ারম্যানের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 19, জুলাই 2017
in আদালত, চাঁদপুর
A A
মানবসেতু

স্কুলের শিশু শিক্ষার্থীদের দিয়ে গড়া মানবসেতু দিয়ে হাঁটা চাঁদপুর জেলার হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর জামিন বাতিল করে ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাহরিয়ার কবির বিপ্লব ও মো. সারোয়ার হোসেন। গত ২৫ এপ্রিল ছাত্রদের শরীরে গড়া সেতু দিয়ে হাঁটা চাঁদপুর জেলার হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর জামিন কেন বাতিল করা হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে জামিন প্রদানকারী চাঁদপুরের শিশু আদালতের বিচারক কোন কর্তৃত্ববলে তাকে জামিন দিয়েছেন তা জানতে চান আদালত।

আইনজীবী শাহরিয়ার কবির বিপ্লব জানান, ছাত্রদের শরীরে গড়া সেতু দিয়ে হাঁটা চাঁদপুর জেলার হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী হাইকোর্টে আগাম জামিন চেয়ে ব্যর্থ হয়ে গত ২৯ মার্চ চাঁদপুরের শিশু আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।পরে আদালত তাকে চার্জশিট দাখিলের আগ পর্যন্ত জামিন দেয়।

এরপর মামলার বাদী আব্দুল কাদের গাজী নিম্ন আদালতের রায়ের হাইকোর্টে রিভিশন আবেদন দায়ের করেন। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত রুল জারি করে। রুলের চূড়ান্ত শুনানি শেষে জামিন বাতিল করেন আদালত।

গত ৩০ জানুয়ারি হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতীকী মানবসেতুর ওপর দিয়ে হাঁটেন হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী। তা সামাজিক গণমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। পরে গত ১ ফেব্রুয়ারি এক শিক্ষার্থীর অভিভাবক আব্দুল কাদের গাজী চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূর হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Tags: মানব
Previous Post

তরুণদের উদ্বেগ-হতাশা বৃদ্ধি করছে সামাজিক মাধ্যম: গবেষণা তথ্য

Next Post

সাগরে নিম্নচাপের প্রভাবে সারাদেশের বন্যা পরিস্থিতির অবনতি

Next Post
বন্যা

সাগরে নিম্নচাপের প্রভাবে সারাদেশের বন্যা পরিস্থিতির অবনতি

নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের সমাধির পাশে ভক্ত ও স্বজনেরা

পল্লবী আর নুহাশ পল্লীতে হবে ‘হুমায়ূন আহমেদ স্মৃতি জাদুঘর’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT