চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌবাহিনীকে ত্রিমাত্রিক করার পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 পূর্বাহ্ন 19, মার্চ 2016
in বাংলাদেশ
A A

নৌবাহিনীতে আরো দুটি সাবমেরিন সংযোজনের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর মাধ্যমে নৌবাহিনী একটি ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত হতে যাচ্ছে।

চট্টগ্রামের নৌ ঘাঁটি বানৌজা ঈশাখাঁয় তিনটি আধুনিক যুদ্ধজাহাজের উদ্বোধন করে তিনি বলেন, নৌবাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলতে সরকার সবধরনের সহায়তা করবে।

ঈশাখাঁ’র নেভাল বার্থে তিনটি যুদ্ধ জাহাজ সমুদ্র অভিযান, স্বাধীনতা ও প্রত্যয়ের কমিশনিং অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী সহায়তার আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে যুদ্ধ জাহাজ সমুদ্র অভিযান, স্বাধীনতা ও প্রত্যয়ের অধিনায়কদের হাতে কমিশনের ফরমান তুলে দেন।

বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশ নৌবাহিনীতে মেরিটাইম হেলিকপ্টার এবং মেরিটাইম এয়ারক্যাব সংযুক্ত করা হয়েছে আর চলতি বছরে নৌবাহিনীতে সংযুক্ত হবে দুটি সাবমেরিন। এই অন্তর্ভূক্তির মাধ্যমে আমাদের নৌবাহিনীকে আমরা ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত করবো। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের শিপইয়ার্ডে নিজস্ব প্রযুক্তিতে সাবমেরিনের জন্য প্লাটফর্ম তৈরি হচ্ছে। এছাড়া সরকার নিজস্ব ব্যবস্থাপনায় দেশে যুদ্ধজাহাজ নির্মাণ কার্যক্রমও হাতে নিয়েছে। ভবিষ্যতে চট্টগ্রাম ড্রাইডে যুদ্ধজাহাজ তৈরির পরিকল্পনাও আমাদের রয়েছে। 

যুদ্ধ জাহাজ তিনটিতে পতাকা উত্তেলন করে ভৌগলিক অবস্থান এবং কৌশলগত কারণে বাংলাদেশের জলসীমা ও সম্পদ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

এসময়  তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান, দেশের জলসীমার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং নিরবিচ্ছিন্ন দায়িত্ব পালনের জন্য এবছর নৌবাহিনী স্বাধীনতা পদক পেতে যাচ্ছে। নৌবাহিনীর সবাইকে সেজন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নৌবাহিনীকে আমরা আরো শক্তিশালী করে গড়ে তুলতে চাই। সেজন্য সরকারের পক্ষ থেকে যা যা করণীয় সবই আমরা করবো। আমরা চাই আমাদের দেশের প্রতিটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানসম্পন্ন হবে।

পরে নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধ জাহাজ, স্পেশাল ফোর্স, সোয়াডস এবং নেভাল এভিয়েশনের সম্মিলিত অংশগ্রহণে প্রথমবারের মতো চট্টগ্রাম পোর্ট এলাকায় কর্ণফুলী নদীতে সন্ত্রাস দমনে নৌবাহিনীর সক্ষমতার উপর নৌ-মহড়া প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাহাজগুলোর মধ্যে ৩ হাজার ৩১৩ টন ওজনের ১’শ ১৫ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট যুদ্ধ
জাহাজ বানৌজা সমুদ্র অভিযান যুক্তরাষ্ট্র থেকে এবং ৯০ মিটার দৈর্ঘ্য’র করভেট
ক্লাসের মিসাইল ফ্রিগেট বানৌজা স্বাধীনতা ও প্রত্যয় গণচীন থেকে সংগ্রহ
করেছে বাংলাদেশ। 

Tags: নৌবাহিনী-প্রধানমন্ত্রী
Previous Post

বৃক্ষমানবের বাম হাতেও সফল অস্ত্রোপচার

Next Post

রিজার্ভ চুরিতে সন্দেহভাজনদের নাম যুক্তরাষ্ট্রসহ ৪ দেশে

Next Post

রিজার্ভ চুরিতে সন্দেহভাজনদের নাম যুক্তরাষ্ট্রসহ ৪ দেশে

সুযোগ কাজে লাগাতে চান সাকলায়েন সজীব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT