চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃক্ষমানবের বাম হাতেও সফল অস্ত্রোপচার

জান্নাতুল বাকেয়া কেকা by জান্নাতুল বাকেয়া কেকা
4:41 পূর্বাহ্ন 19, মার্চ 2016
in বাংলাদেশ
A A

প্রথম দফায় ডান হাতের শিকড় অপসারণে অস্ত্রোপচারের পর আজ শনিবার বৃক্ষমানব আবুল বাজানদারের বাম হাতের শিকড় অপসারণে অস্ত্রোপচার হয়েছে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসকরা বলছেন, প্রথম অস্ত্রোপচারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্বিতীয় দফা এই অস্ত্রোপচার সফল ও আরো সহজ হয়েছে। 

বাম হাতের শিকড় অপসারণে বাজানদারের অস্ত্রোপচার শুরু হয় সকাল ১১টায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অস্ত্রোপচার কক্ষের বাইরে অধীর অপেক্ষায় আবুল বাজানদারের স্বজনেরা।

মা আমেনা বেগম বলেন, সে আমাকে দোয়া করতে বলে। আমি দোয়া করি সে যেন সুস্থ হয়ে যায়।

আবুল বাজানদারের স্ত্রী হালিমা বেগম বলেন, আমার ছোট মেয়েও সবসময় হাত তুলে দোয়া করে। সে বলে, আমাকে যেন কোলে নিতে পারে, আদর করতে পারে। মেয়ে সবসময়ের জন্য দোয়া করে।

২০ ফেব্রুয়ারি প্রথম দফায় অস্ত্রোপচারে ডান হাতের শিকড় অপসারণ করে হাতের পাঁচটি আঙ্গুল স্বাভাবিক আকৃতিতে ফিরিয়ে আনেন চিকিৎসকরা। এর প্রায় এক মাস পর আজ শনিবার হয় দ্বিতীয় অস্ত্রোপচার।

আবুলের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সমন্বয়ক অধ্যাপক সামন্ত লাল সেন বলেন, ‘একটা অপারেশন ডান হাতে করা হয়েছিলো। ওই অভিজ্ঞতাটাই কাজে লাগিয়ে আজ আমরা বাম হাতে আজ সফল ও ফলপ্রসু অপারেশন করেছি।’

চিকিৎসকরা বলছেন, ডান হাতের পর বাম হাতকে কর্মক্ষম করা আর পুনরায় শিকড় গজানো প্রতিরোধ করাই তাদের প্রধান চ্যালেঞ্জ। 

আবুলের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম, আমেরিকা থেকে পাওয়া ইমেইলটা থেকেই আমরা বুঝতে পারবো সমস্যাটা যেন আবার ফিরে না আসে সেজন্য আমাদের কি কি করণীয়। 

আবুলের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. কবীর বলেন, ক্লিনিকালি তার আর কোনো সমস্যা নেই। বায়োপসি পেলেই জানা যাবে আর কোনো সমস্যা আছে কিনা। 

মেডিকেল বোর্ড আজ রংপুর থেকে আসা একই পরিবারের তিন সদস্যের নমুনা বায়োপসির জন্য সংগ্রহ করেছেন। ঐ তিনজনের রোগের লক্ষণও ট্রি সিনড্রোম বলে প্রাথমিকভাবে সনাক্ত হয়েছে।

Tags: বৃক্ষমানব
Previous Post

বিপাশার সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন করণ

Next Post

নৌবাহিনীকে ত্রিমাত্রিক করার পরিকল্পনা

Next Post

নৌবাহিনীকে ত্রিমাত্রিক করার পরিকল্পনা

রিজার্ভ চুরিতে সন্দেহভাজনদের নাম যুক্তরাষ্ট্রসহ ৪ দেশে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT