চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুদ্ধদ্বার বৈঠকে ইয়াহিয়া-ভূট্টো, মিছিলের নগরী ঢাকা

শাকের আদনান by শাকের আদনান
6:53 অপরাহ্ন 20, মার্চ 2016
in বাংলাদেশ
A A

বাঙালীর গর্বের, গৌরবের মাস মার্চ। এ মাসেই ঘোষিত হয় বাঙালীর স্বাধীনতা, বাংলাদেশ নামের একটি নতুন দেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর ডাকে বাঙালী ঝাঁপিয়ে পড়ে মুক্তির মরনপণ লড়াইয়ে। স্মৃতির মনিকোঠা থেকে ১৯৭১-এর মার্চের সেই দিনগুলোকে সবার কাছে তুলে ধরতে চ্যানেল আই সংবাদের আয়োজন, উত্তাল মার্চের এই দিনে।

উপদেষ্টাদের সঙ্গী করে ঢাকায় আসেন পাকিস্তান পিপলস পার্টি নেতা জুলফিকার আলী ভূট্টো। এসেই প্রেসিডেন্ট ভবনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন ইয়াহিয়া খানের সঙ্গে। তীব্রতা পায় বিক্ষুব্ধ বাঙালীর অসহযোগ আন্দোলন। নারী-পুরুষ-কিশোরের সম্মিলিত মিছিলে ঢাকা যেন মিছিলের নগরীতে পরিণত হয়।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ বলেন, স্লোগান তুললাম, ‘বীর বাঙ্গালী অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, পাঞ্জাব না বাংলা, পিন্ডি না ঢাকা’ ‘আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ’ ‘জাগো জাগো বাঙ্গালী জাগো, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা’ এই সব স্লোগামে মুখরিত নকরেছি ঢাকার রাজপথ।

২৩ মার্চ প্রতিরোধ দিবস কর্মসূচির ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ও কেন্দ্রীয় শ্রমিক সংগ্রাম পরিষদসহ বিভিন্ন সংগঠন সভা-সমাবেশ-শোভাযাত্রার মাধ্যমে বঙ্গবন্ধুর কর্মসূচির প্রতি সমর্থন জানায়। জেনারেল ইয়াহিয়া তার সামরিক উপদেষ্টাদের নিয়ে ঢাকা ক্যান্টনমেন্টে শেষ করছিলেন বাঙালীর ওপর সামরিক অভিযানের প্রস্তুতি।

তোফায়েল আহমেদ আরো বলেন, বঙ্গবন্ধু খুব বিচক্ষণ নেতা ছিলেন, তিনি আমাদের তৈরি করলেন, জাতিকে তৈরি করলেন। যখন পাকিস্তান আমাদের আক্রমণ করলো তখন তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন।

এদিনও ইয়াহিয়া খানের সঙ্গে বৈঠকে বসেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ। ৯০ মিনিটের এই আলোচনাও কোন সমাধান আনতে ব্যর্থ হয়।

Tags: মার্চস্বাধীনতা
Previous Post

যে কারণে ব্যাট করতে পারলেন না গেইল

Next Post

হাওরের নারীদের এগিয়ে যাওয়া

Next Post

হাওরের নারীদের এগিয়ে যাওয়া

লালন সাঁইয়ের স্মরনোৎসবের প্রস্তুতি চলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT