চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাওরের নারীদের এগিয়ে যাওয়া

পরাগ আজিম by পরাগ আজিম
7:02 অপরাহ্ন 20, মার্চ 2016
in নারী
A A

শুষ্ক মৌসুমে মাছ ধরার চাই বানিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখছেন হবিগঞ্জের গুঙ্গিয়াজুড়ি হাওরের জেলেপাড়ার নারীরা। দিন-রাত কর্মযজ্ঞে মেতেছেন তারা। বাণিজ্যিক ভিত্তিতে কাজটি করতে তাদেরকে ঋণ সহায়তা দিতে এগিয়ে এসেছে সরকার।

হবিগঞ্জ শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে নবীগঞ্জ উপজেলায় গুঙ্গিয়াজুড়ি হাওরের শংকরপুর গ্রাম। দিনের বেলায় হাওরের সবুজ বেষ্টিত প্রান্তর পেরিয়ে রাতের বেলায় শংকরপুর গ্রামের জেলেপাড়ায় ঢুকতেই অন্যচিত্র।

সোলারের আলোয় আলোকিত রাতের জেলেপাড়ার বাড়ি-ঘর। তার চেয়েও বেশি আলো ছড়াচ্ছেন ঘরের নারীরা। উৎসবের আবহে মাছ ধরার চাই বানাতে ব্যস্ত সময় পার করছেন তারা।

ওই গ্রামের মহিলারা বলেন, এ আলোর ফলে আমরা রাত এগারোটা বারোটা পর্যন্ত কাজ করতে পারি।

সংগ্রামী এই নারীরা জানালেন, অল্প সুদে ঋণ সহায়তা পেলে এই কাজে এগিয়ে যেতে পারতেন আরো অনেক বেশি। আরেক জন নারী বলেন, ব্যবসা করতে গেলে তো টাকার দরকার আমরা টাকার অভাবে কিছু করতে পারি না।

তাদের সহায়তা করতে এগিয়ে এসেছে সমবায় অধিদপ্তর। উপজেলা সমবায় কর্মকর্তা হাসনা হেনা বলেন, মহিলারা তাদের সংসারের কাজের পাশাপাশি এই কাজ করলে সংসারের উন্নয়ন ঘটাতে পারবে। আমরা চেষ্টা করছি ওনারা খুব তাড়াতাড়ি ঋণটা পেয়ে যাবেন এবং এই ঋণের মাধ্যমে ওনার আরো অনেক কাজ করতে পারবেন।

উদ্যোগী হয়েছেন জনপ্রতিনিধিরাও। এই আসনের সংসদ সদস্য এডভোকেট কেয়া চৌধুরী বলেন, শেখ হাসিনার সরকারের কাছ থেকে আমি অল্প কিছু অর্থ সহায়তা করেছি। সরকার যদি তাদের কাছে আরো সহোযোগিতা নিয়ে আসতে পারেন তাহলে আমরা তাদেরকে আরো সমৃদ্ধ করতে পারবো।

তিনি আরো বলেন, সুখের কথা হলো এই যে, আমাদের সরকার তাদের বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দেওয়াচ্ছেন সেই সাথে আমরা বিভিন্নপ্রশিক্ষণের মাধ্যমে সার্টিফিকেটের ব্যবস্থা করেছি। মেয়েরা বিভিন্ন ধরণের ঋণ সহায়থা নেওয়ার জন্য দক্ষতা অর্জন করেছে।

Tags: নারী
Previous Post

রুদ্ধদ্বার বৈঠকে ইয়াহিয়া-ভূট্টো, মিছিলের নগরী ঢাকা

Next Post

লালন সাঁইয়ের স্মরনোৎসবের প্রস্তুতি চলছে

Next Post

লালন সাঁইয়ের স্মরনোৎসবের প্রস্তুতি চলছে

মিষ্টি কুমড়ায় ভাগ্য বদল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT