চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বাড়ছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 পূর্বাহ্ন 04, জুলাই 2017
in গাজীপুর, জনপদ
A A
গাজীপুরে বয়লার বিস্ফোরণ

গাজীপুরে বয়লার বিস্ফোরণ

গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লি: নামের পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আরও এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১০ জনে।

কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনার দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার সকাল থেকেই ফায়ার সার্ভিস কর্মীরা বিধ্বস্ত ভবনে উদ্ধার তৎপরতা শুরু করে।

পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগ জানায়, মাল্টি ফ্যাবস কারখানার ৪র্থ তলা ভবনের নিচ তলায় বয়লার বিস্ফোরণে নয়জন নিহত হন, আহত হন অন্তত ৫০ জন। এ ঘটনায় দ্বিতীয় দিন সকাল থেকেই ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে নতুন কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানা এলাকার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নিহত স্বজনেদের ভিড়

ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া আশেপাশের মন্ডল গ্রুপ, ইসলাম গার্মেন্টস, ডেল্টাসহ অন্তত ১০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে, কারখানা ফটকের সামনে নিহত শ্রমিকদের স্বজনরা ভিড় করছেন। কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছে বলে দাবি করছেন স্বজনরা।

ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়।

গতকাল (সোমবার) সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এসময় কারখানার দেয়াল ও মেশিনারিজের নীচে চাপা পড়ে অন্তত নয়জন শ্রমিক মারা যান। আহত হন অর্ধশত।

Tags: গাজীপুর বয়লার বিস্ফোরণ
Previous Post

নিজের স্নানঘরের জাকুজি নিয়ে লন্ডন পাড়ি বিবারের!

Next Post

এক ঢিলে দুই পাখি মারতে চায় পিসিবি

Next Post

এক ঢিলে দুই পাখি মারতে চায় পিসিবি

সিলেটে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে নতুন নতুন এলাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT