চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে নতুন নতুন এলাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:09 অপরাহ্ন 04, জুলাই 2017
in জনপদ, সিলেট
A A

সাদিকুর রহমান সাকী, সিলেট প্রতিনিধি: ধারাবাহিক ভারী বৃষ্টিপাতের কারণে সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। আজও সিলেটে ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় নিন্মাঞ্চলগুলো অবনতি হয়েছে। এরসঙ্গে উজানের পাহাড়ি ঢলে বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

নতুন করে কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি এলাকা পানির নীচে তলিয়ে গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, কুশিয়ারা ও সুরমা নদীর পানি এখনো বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত ৭ জুলাই পর্যন্ত সিলেটে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিলেটে এখনও ৭টি উপজেলায় প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি রয়েছে। ঘর-বাড়ি পানির নীচে ডুবে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন বন্যা কবলিত মানুষরা।

তবে বন্যা পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন উদ্যোগে জেলায় মোট ১০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যাতে আশ্রয় নিয়েছেন প্রায় দুই হাজার লোক।

এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে বন্যা দুর্গত এলাকায় এ পর্যন্ত ১৩৭ মেট্রিকটন চাল ও প্রায় তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বন্যার পানি বৃদ্ধির কারণে সিলেট জেলায় নতুন করে আরও ২২টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যার কারণে এনিয়ে সর্বমোট ১৯৬ টি স্কুল বন্ধ ঘোষনা করা হয়েছে। এছাড়া বৃষ্টি ও বিশুদ্ধ পানির অভাবে এলাকায় জ্বর, সর্দি কাশি পানিবাহিত বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে।

Tags: বন্যা
Previous Post

এক ঢিলে দুই পাখি মারতে চায় পিসিবি

Next Post

ফরহাদ মজহারকে পরিবারের দায়ের করা অপহরণ মামলায় উদ্ধার দেখিয়েছে পুলিশ

Next Post
ফরহাদ মজহার

ফরহাদ মজহারকে পরিবারের দায়ের করা অপহরণ মামলায় উদ্ধার দেখিয়েছে পুলিশ

হরিণা ফেরিঘাটের অচলাবস্থা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT