চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামা আর নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 01, জুলাই 2017
in বাংলাদেশ
A A

একাত্তরে মুক্তিযুদ্ধের অন্যতম গেরিলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজেউন)।

বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১২টায় কাতারের রাজধানী দোহার আলুয়াকার হাসপাতালে ইন্তেকাল করেছেন বলে ফেসবুকে নিশ্চিত করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় প্রধানমন্ত্রী মহান মুক্তযুদ্ধে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

শেখ হাসিনা আরও বলেন,স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং যুদ্ধাপরাধীদের বিচারে জনমত গঠনে বীর মুক্তিযোদ্ধা শহীদুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মুক্তিযোদ্ধা শহীদুল হক বেশি পরিচিত শহীদুল হক মামা নামে। একাত্তরে মিরপুরে যে বাহিনী গড়ে তুলেছিলেন তার নামই হয়ে গিয়েছিল ‘মামা বাহিনী’। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে উঠা আন্দোলনেও তিনি ছিলেন সামনের সারিতে। এপ্রিল মাসের শেষের দিকে সুইডেন যাবার পথে কাতারের রাজধানী দোহায় অসুস্থ হয়ে পড়েন। সেখানে দুইমাস লাইফ সাপোর্টে শুক্রবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সুইডেনপ্রবাসী শহীদুল হক মামার মরদেহ প্রথমে সুইডেনে নেওয়ার কথা থাকলেও পরে দেশে এনে দাফনের কথা জানিয়েছেন শহীদুল হকের ছেলে সৈয়দ খালেদ বিন হক শুভ।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত আব্দুল কাদের মোল্লার মামলায় অন্যতম সাক্ষী ছিলেন শহীদুল হক মামা। সোমবার তার মরদেহ বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে।

এছাড়াও এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Tags: একেএম শহীদুল হকমামাশহীদুল হক
Previous Post

নিরাপত্তার জন্য লন্ডন থেকে লস অ্যাঞ্জেলেসে যাচ্ছেন ক্লুনি

Next Post

রক্ষণে চিন্তা জার্মানির, আক্রমণে চিলির

Next Post

রক্ষণে চিন্তা জার্মানির, আক্রমণে চিলির

ফাইল ছবি

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT