চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্ষণে চিন্তা জার্মানির, আক্রমণে চিলির

অমৃত মলঙ্গী by অমৃত মলঙ্গী
3:38 অপরাহ্ন 01, জুলাই 2017
in স্পোর্টস
A A

কনফেডারেশন্স কাপ তার নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে। চিলি-জার্মানির সেই ‘মহাযুদ্ধে’র আগে দুই দলের দুই রকম সমস্যা। জার্মানি রক্ষণ নিয়ে চিন্তায় আছে, চিলির আবার এই পজিশন নিয়ে খুব একটা তাড়া নেই। তারা বরং নিজেদের আক্রমণভাগে ধার দিতে ব্যস্ত তারা।

ব্রাজিল (৪), ফ্রান্স (২), আর্জেন্টিনা, মেক্সিকো এবং ডেনমার্ক একবার করে এই টুর্নামেন্ট জিতেছে। এই প্রথমবার চিলি এবং জার্মানি ফাইনালে মুখোমুখি হচ্ছে।

রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় দেখা হবে দুই দলের।

আন্তর্জাতিক অঙ্গনে বর্তমান সময়ে চিলি এক সফল দলের নাম। ২০১৫, ১৬ সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর তৃতীয় আন্তর্জাতিক শিরোপায় চোখ তাদের।

আর্সেনাল সুপারস্টার সানচেজ আক্রমণভাগে সেই অর্থে এখনও নিজের সেরা ফর্মে আসতে পারেননি। রক্ষণভাগের দৃঢ়তায় দল ফাইনালে উঠেছে। সুযোগ সন্ধানী সানচেজ তাই ‘শেষ কোপ’ দেয়ার অপেক্ষায় থাকবেন।

২২ বছরে পা দেওয়া জসুয়া কিমিচ বয়সের তুলনায় বেশি অভিজ্ঞ। জার্মানির এই দলে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি শেষ ১৮ ম্যাচে মাঠে নেমেছেন। এবং প্রতিটি ম্যাচে ৯০ কিংবা তার বেশি মিনিট মাঠে থেকেছেন।

রাশিয়া আসার পর রক্ষণভাগ জার্মানদের বেশ ভুগিয়েছে।  ম্যাথিয়াস গিন্টার খুব একটা ছন্দে নেই। এমন কি উঁচু বলে কিমিচকেও মাঝেমাঝে নড়বড়ে মনে হয়েছে।

জার্মানির আক্রমণভাগ কতটা ছন্দে আছে, সেটা বুঝতে সাহায্য করবে একটি তথ্য। তিনজন জার্মান অ্যাডিডাস গোল্ডেন বুটের দৌড়ে আছেন। টিমো ঋনার তিন গোল করেছেন, করিয়েছেন একটি। লিও গোরেজৎকা করেছেন তিনটি এবং লার্স স্টিনডল করেছেন দুটি। গোল্ডেন বুটের দৌড়ে অন্য দল থেকে কেবল রোনালদো বিবেচনায় আছেন। তিনি করেছেন দুটি, করিয়েছেন একটি। ফাইনালে তার দল না থাকায় জার্মানদের মধ্যে থেকে যে কেউ ‘সোনার জুতো’ নিয়ে বাড়ি ফিরবেন বলেই মনে হচ্ছে।

একদম তরুণ দল নিয়ে খেলতে এসে জোয়াকিম লো ফাইনাল পর্যন্ত চলে এসেছেন। তিনি বলছেন, তার দলের হারানোর কিছু নেই। অন্যদিকে পর্তুগালকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠা চিলি জার্মানির এই মানসিকতা নিয়ে সতর্ক। দলটির কোচ পিজ্জি বলছেন, জার্মানদের আক্রমণভাগ তার নজরে আছে। এই পজিশন নিয়ে তার দল সতর্ক থাকবে।

টুর্নামেন্টের গ্রুপপর্বে চিলির সঙ্গে দেখা হয় জার্মানির। ওই ম্যাচটি কেউ জিততে পারেনি। ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। ফাইনালেও যদি এই অবস্থা হয়, তাহলে চিলি ফেভারিট থাকবে। কেননা তাদের বারের নিচে ‘ব্রাভো’ নামের এক দেয়াল আছে। যিনি পর্তুগালের টানা তিন শট ঠেকিয়ে নায়ক বনে গেছেন।

Previous Post

বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামা আর নেই

Next Post

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Next Post
ফাইল ছবি

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বল পায়ে সেই আগের রোনালদিনহো

বার্সায় ফিরেই রোনালদিনহোর ‘জাদু’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT