চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তনুর লাশ তোলা হবে কাল, বিক্ষোভ অব্যাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 পূর্বাহ্ন 29, মার্চ 2016
in বাংলাদেশ
A A

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহ আবার তদন্তের
জন্য বুধবার সকালে কবর থেকে তোলা হবে। কুমিল্লার প্রথম শ্রেণির
ম্যাজিস্ট্রেট ও আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহারের
নেতৃত্বে সিআইডি ও গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষজ্ঞ দলের উপস্থিতিতে জেলার
মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের কবর থেকে তনুর মরদেহ তোলা হবে।

স্পর্শকাতর এ মামলাটি মঙ্গলবার সিআইডিতে হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ। এরই মধ্যে সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শনও করেছে।

এ হত্যাকাণ্ডের নয় দিনেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যার রহস্য উদ্ধার করতে না পারায় কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে এর বিচার দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে । 

সোমবার কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম কলেজ ছাত্রী তনুর মরদেহে পুনরায় ময়না তদন্তের নির্দেশ দেন। এর পরেই নতুন করে ময়নাতদন্তের জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে। 

প্রাথমিক সুরতহাল ও লাশের ময়নাতদন্তে কিছু অসঙ্গতি থাকায় মামলার সুষ্ঠু তদন্তের কথা উল্লেখ করে মরদেহে পুনরায় ময়নাতদন্তের জন্য আবেদন করে ডিবি পুলিশ।

এদিকে তনু হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে তার সহপাঠী শিক্ষার্থীরা কলেজের শহীদ মিনারের ‘তনু মঞ্চে’ বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে।

মঙ্গলবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীসহ, থিয়েটারের নাট্যকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষার্থীরা তনু মঞ্চে (কলেজের শহীদ মিনার) মুখে কালো কাপড় বেঁধে অবস্থান নেন। 

পরে বেলা ১১টায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ আবদুর রশিদের উদ্যোগে তনুর রুহের মাগফিরাতের জন্য মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়। এসময় কলেজ অধ্যক্ষ আবদুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আলী আশরাফ ভূইয়া ও উপাধ্যক্ষ আবু তাহের প্রমুখ।

Tags: তনু হত্যা
Previous Post

তাসকিনের বোলিংয়ে খুঁত নেই: হিথ স্ট্রিক

Next Post

তনুর লাশ তোলা হবে কাল, বিক্ষোভ অব্যাহত

Next Post

মেলায় এসে গণধর্ষণের শিকার দুই কিশোরী

নিজামীর রিভিউ: দ্রুত শুনানি চায় রাষ্ট্রপক্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT