চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনের বোলিংয়ে খুঁত নেই: হিথ স্ট্রিক

তামান্না তৃষা by তামান্না তৃষা
7:21 পূর্বাহ্ন 29, মার্চ 2016
in স্পোর্টস
A A

তাসকিনের বোলিং অ্যাকশনে তেমন কোনো খুঁত খুঁজে পাননি বাংলাদেশ দলের বোলিং কোচ হিথ
স্ট্রিক। তাই আগামী এক থেকে দেড় মাসের মধ্যে তাসকিন আবারও খেলায় ফিরতে পারবেন বলে
মনে করেন তিনি। বিসিবি চুক্তির মেয়াদ বাড়ালে তা তিনি সানন্দেই গ্রহণ করবেন
বলেও জানিয়েছেন জাতীয় দলের এ বোলিং কোচ।

গত দু’বছরে বাংলাদেশ ক্রিকেটের উন্নতির নেপথ্যের অন্যতম এক কারিগর বোলিং কোচ হিথ স্ট্রিক। টি-টুয়েন্টি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের দায়িত্ব শেষ করে ভারত থেকে ফিরেছেন দু’দিন আগে। কিন্তু বিশ্রাম নেননি একটুও। দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন অবৈধ বোলিং অ্যাকশনের দায় নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া তাসকিন আহমেদ এবং আরাফাত সানিকে নিয়ে।

তাসকিনের বোলিং অ্যাকশনের ত্রুটি নিয়ে সুনির্দিষ্ট কারণ যেমন দেখাতে পারেনি আইসিসি, তেমনি বাদ পড়ার মতো কোনো ভুল চোখে পড়েনি বোলিং কোচ হিথ স্ট্রিকেরও।

বাংলাদেশ দলের এ বোলিং কোচ বলেন, ‘আমি কখনোই তাসকিনের বোলিংয়ে কোনো খুঁত খুঁজে পাইনি। এমনকি ওকে এই তালিকায় রাখাও যায় না। জানি না আইসিসি কেন এমন করেছে। ইয়র্কার, ফাস্ট কিংবা স্লগ কোনো ডেলিভারিতেই সমস্যা নেই। কুইক বাউন্সের সময় কিছুটা স্লো ছিল বলেই হয়তো এমনটা হয়েছে।’

কোচ আশা করছেন সমস্যা কাটিয়ে উঠতে খুব বেশি সময় নেবেন না তাসকিন। তিনি বলেন, এই ভুলটা খুব গুরুত্বপূর্ণ নয়। আমি আশা করি, ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যেই পরীক্ষা দিয়ে তাসকিন আবার দলে ফিরবে।’

আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়া  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএল’র গুজরাট লায়ন্সের বোলিং কোচের দায়িত্বও পেয়েছেন হিথ স্ট্রিক। আবার এপ্রিলেই বিসিবি’র সঙ্গে ৪৫০ দিনের চুক্তি শেষ হচ্ছে হিথ স্ট্রিকের। বিসিবি চাইলে চুক্তির মেয়াদ বাড়াতে কোনো আপত্তি নেই তার।

যে কোনো দেশের ঘরোয়া লিগেই বোলিং অ্যাকশনের শুদ্ধতা পরিস্কার হওয়া উচিত বলে মনে করেন একসময় জিম্বাবুয়ের হয়ে মাঠ কাঁপানো বোলার হিথ স্ট্রিক।

Tags: টি২০ বিশ্বকাপতাসকিন আহমেদহিথ স্ট্রিক
Previous Post

বিয়ে করছেন বিপাশা বসু

Next Post

তনুর লাশ তোলা হবে কাল, বিক্ষোভ অব্যাহত

Next Post

তনুর লাশ তোলা হবে কাল, বিক্ষোভ অব্যাহত

তনুর লাশ তোলা হবে কাল, বিক্ষোভ অব্যাহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT