চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল দুর্গের রাজার ঘরে ‘লা ডেসিমা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:55 অপরাহ্ন 11, জুন 2017
in স্পোর্টস
A A
চিরচেনা ভঙ্গিতে ট্রফি কামড়িয়ে নাদালের উদযাপন

চিরচেনা ভঙ্গিতে ট্রফি কামড়িয়ে নাদালের উদযাপন

লাল দুর্গের রাজা তিনি। উপলক্ষ ছিল ‘লা ডেসিমা’ জেতার। প্যারিসে সেটিও জিতে ফেললেন রাফায়েল নাদাল। কিংবদন্তি এই টেনিস খেলোয়াড় ফ্রেঞ্চ ওপেনে নিজের ১০ম শিরোপাটি জিতেছেন রোববার! নোভাক জোকোভিচকে পেছনে ঠেলে র‌্যাঙ্কিংয়ের দুইয়েও উঠে এসেছেন।

রোলাঁ গারোঁয় ২০১৫ সালের চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের তারকা স্তানিস্লাস ভাভরিঙ্কাকে ৬-২, ৬-৩, ৬-১ গেমে হারিয়ে মাইলফলক শিরোপাটি উঁচিয়ে ধরেছেন স্প্যানিশ তারকা নাদাল।

তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ভাভরিঙ্কাকে ১৯ বারের দেখায় ১৬ বারই হারের স্বাদ দিলেন ৩১ বছর বয়সী নাদাল। সঙ্গে আসরে কোন সেট না হেরেই শিরোপার কীর্তি গড়লেন। ৭ ম্যাচে মাত্র ৩৫ টি গেম হেরেছেন তিনি।

আর্জেন্টিনার মারিয়ানো পুয়ের্তোকে হারিয়ে ২০০৫ সালে শুরু হয়েছিল। রোলাঁ গারোঁতে পরে টানা চারবার হেসেছে নাদালের র‌্যাকেট। ২০০৯ সালে সিংহাসন হারান রাজা। ফেরেন ২০১০ সালে, সেবারসহ পরের টানা চার আসরে আবারো লাল দুর্গ মাতান। দশ নম্বরটি এল এবার।

আরেকটি পয়েন্ট হারিয়ে হতাশ ভাভরিঙ্কা (ডানে)

টেনিসের উন্মুক্ত যুগে প্রথম আর ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কোন গ্র্যান্ড স্ল্যামে ১০টি শিরোপা জিতলেন নাদাল। অস্ট্রেলিয়ার মেয়েদের সাবেক সেরা মার্গারেট কোর্ট স্বদেশী ওপেনে ১১টি শিরোপা জিতে এগিয়ে আছেন।

‘লা ডেসিমা’র আনন্দে কোর্টে শুয়ে পড়েছেন লাল দুর্গের রাজা

সব মিলিয়ে ক্যারিয়ারে নাদালের এটা ১৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়। ছাড়িয়ে গেলেন ১৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক যুক্তরাষ্ট্রের কিংবদন্তি পিট সাম্প্রাসকে। আর ১৮টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা উঁচিয়ে শীর্ষে আছেন আরেক কিংবদন্তি রজার ফেদেরার।

Tags: ফ্রেঞ্চ ওপেনরাফায়েল নাদাল
Previous Post

আ. লীগ সম্পাদকের কাছে শিবিরের হামলায় পঙ্গু ছাত্রলীগ নেতার চাকুরির আবেদন

Next Post

নির্বাচনের পর মন্ত্রিসভায় রদবদল করলেন টেরেসা মে

Next Post
ব্রিটেন নির্বাচনের

নির্বাচনের পর মন্ত্রিসভায় রদবদল করলেন টেরেসা মে

ওরিয়ন ফুটওয়্যার

ওরিয়ন ফুটওয়্যারের ময়মনসিংহ আউটলেটে ১৫ শতাংশ ছাড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT