চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেলিভিশনের জন্য আরও লাইসেন্স দেয়া হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:11 অপরাহ্ন 24, আগস্ট 2016
in বাংলাদেশ
A A

সাংবাদিকদের জন্য গঠিত তহবিলে বেশি বেশি অর্থ প্রদান করতে বিত্তবান সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা ভাতা ও অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে এমন আহ্বান জানান তিনি।

এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এখানে অনেকেই আছেন যাদের জন্য কিছু টাকা দান করা মোটেও কোনো বড় ব্যাপার না। প্রাথমিক পদক্ষেপটা আমরা নিলাম। কিন্তু তারা সহায়তা করলে এই তহবিল আরো বড় হবে। যদি তারা চান তাহলে তাদের টাকা প্রদান অনুষ্ঠানে না হয় আমিও থাকবো। আমি জানি, আমি থাকলে কেউ ছোট চেক আনবে না বরং বড় বড় চেক নিয়ে আসবে।

বঙ্গবন্ধুর কথা টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুও একসময় নিজের হাতে পত্রিকা বানিয়েছেন এবং সেটা বিক্রি করেছেন। সুতরাং সেই হিসেবে আমিও সাংবাদিকদের খুব দূরের কেউ নই। 

সাংবাদিকদের জন্য একটি বিশেষ প্লট নির্ধারণ করার কথা উল্লেখ করে তিনি বলেন, এখন যেসব প্লট দেওয়া হচ্ছে সেখানে সাংবাদিকদের কোটা সবচেয়ে বেশি। কিন্তু একেকটি প্লট একেক জায়গায়। সবচেয়ে ভালো হয় যদি আপনারা নিজেরা একটা প্লট খুঁজে নেন। আমরা ভাড়ার মূল্যে সাংবাদিকদের ফ্ল্যাট দেওয়ার কথাও ভাবছি। তাতে ভাড়ার টাকা দিলেই একসময় ফ্ল্যাটের দাম শোধ হয়ে যাবে। পরে সেই ফ্ল্যাট তার নিজের হয়ে যাবে। 

বিভিন্ন সময়ে বিভিন্ন টেলিভিশনে টক শোর কথা উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, আমি সব টক শো শোনার সময় পাই না। কিছু কিছু শুনি। পরচর্চা থাকবেই। সেটা বাঙালির অভ্যাস। কিন্তু আপনারা গঠনমূলক ও শিক্ষামূলক সমালোচনা নিয়ে আসুন। যেন আমরা পরে সঠিক পদক্ষেপ নিতে পারি। অনেকগুলো চ্যানেল আমরা অনুমোদন দিয়েছি। আরো অনেকেই অনুমোদন চাইছে। আমার মনে হয় এতে অন্তত কিছু মানুষের কর্মসংস্থান হবে আর কিছু পয়সাওয়ালার টাকা খরচ করার জায়গা হবে। তাহলে ক্ষতি কি?

সম্প্রচার নীতিমালার খসড়া তৈরি হয়েছে, পত্রিকাগুলোর জন্য নবম ওয়েজবোর্ডও খুব দ্রুত দিয়ে দেওয়া হবে, অনলাইন নীতিমালাও শিগগিরই তৈরি হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, অনেক সাংবাদিক অভিযোগ করেন, অষ্টম ওয়েজবোর্ডে মালিক সুবিধা পেলেও তা সাংবাদিক পর্যন্ত পৌঁছায় না। আমি আশা করবো মালিক কাম সাংবাদিকরা সবার সুযোগ সুবিধার কথা মাথায় রাখবেন। মনে রাখবেন, একজন অধিকার ভোগ করলে অন্যের উপর কর্তব্য বর্তায়। দায়িত্ব পালন করতে হয়।

অনুষ্ঠান শেষে দুস্থ সাংবাদিকদের হাতে সহায়তা চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

এভাবে নায়িকা হয়ে যাবো ভাবিনি: বুবলি

Next Post

‘বিয়ে হলো নিউজ হলো না’

Next Post

‘বিয়ে হলো নিউজ হলো না’

অনিশ্চয়তার মধ্যেই খেলোয়াড়দের সঙ্গে বসছে ইসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT