চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হলেও জলবায়ু চুক্তি নিয়ে কাজ করুন: জাতিসংঘ মহাসচিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 31, মে 2017
in আন্তর্জাতিক
A A

জাতিসংঘ মহাসচিব অ্যান্টেনিও গুতেরেস বলেছেন, জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলা করতে বিশ্বের সব দেশকে একত্রিত হয়ে ২০১৫ সালের প্যারিসের জলবায়ু চুক্তি বাস্তবায়নে কাজ করতে হবে। কোন সরকার যদি এর বিরোধিতা করে, তাহলে তাদেরকে বাদ দিয়ে বাকিদের অবশ্যই এ কাজ চালিয়ে যাওয়া উচিত।

জি-৭ এর সদস্য দেশগুলোর প্রধানদের সঙ্গে জলবায়ু বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত বিরোধের পর নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেয়ার সময় এ মন্তব্য করেন জাতিসংঘ প্রধান।

এর আগে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকে চীনের তৈরি ধাপ্পাবাজি বলে অভিহিত করেন ট্রাম্প এবং প্যারিস চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ারও হুমকি দেন।

এরপর ক্ষমতা গ্রহণের পাঁচ মাসের মধ্যে এই প্রথম জলবায়ু নিয়ে মুখ খুললেন অ্যান্টেনিও গুতেরেস।

এসময় তিনি বলেন, যদি কোন সরকার জলবায়ু চুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করে তাহলে এটি তাদের সমস্যা। অন্যদের উচিত তাদের কাজ চালিয়ে যাওয়া।

‘এখানে কথা খুবই স্পষ্ট, স্থিতিশীলতার ট্রেন অনেক আগেই ছেড়ে গেছে। হয় বোর্ডে উঠুন নইলে পিছনে পড়ে যান। পৃথিবী এখন খুবই নোংরা অবস্থায় রয়েছে। প্যারিসের জলবায়ু চুক্তির বাস্তবায়ন ছাড়া বিশ্ববাসীর সামনে আর কোন পথ খোলা নেই।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিশ্বাস করি এই চুক্তিতে থাকাটা যুক্তরাষ্ট্রের জন্যও ‍গুরুত্বপূর্ণ। যদিও দেশটি ইতোমধ্যে চুক্তিতে থাকবে না এমন ঘোষণা দিয়েছে। তারপরেও দেশটির বিভিন্ন শহর, অঙ্গরাজ্য, কোম্পানী, ব্যসায়িক প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে এই চুক্তির সঙ্গে একাত্ম থাকতে হবে।

‘নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া ইতোমধ্যে ট্রাম্প প্রশাসনের সহায়তা ছাড়াই জলবায়ু পরিবর্তনের ঝুঁকিকে মোকাবেলা ঘোষণা দিয়েছে।’

Tags: জাতিসংঘজাতিসংঘ মহাসচিবপ্যারিস জলবায়ু চুক্তি
Previous Post

ঘূর্ণিঝড়ে আটকে পড়াদের উদ্ধারে সহায়তা করছে ভারতের নৌবাহিনী

Next Post

আলমগীরের ছবির শুটিং সেপ্টেম্বরে

Next Post
চিত্রনায়ক আলমগীর

আলমগীরের ছবির শুটিং সেপ্টেম্বরে

পারমাণবিক দুর্ঘটনার ৪০ বছর পর বন্ধ হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT