চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারমাণবিক দুর্ঘটনার ৪০ বছর পর বন্ধ হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:00 অপরাহ্ন 31, মে 2017
in আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার ৪০ বছর পর অর্থনৈতিক টানাপোড়েনে অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।

২০১৯ সালে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে এর মালিক প্রতিষ্ঠান এক্সেলন কর্প।

‘থ্রি মাইল আইল্যান্ড’ নামের ওই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির একটি অংশে যান্ত্রিক ত্রুটি এবং কর্মীদের কিছু ভুলের কারণে ১৯৭৯ সালের ২৮ মার্চ পারমাণবিক চুল্লীতে মেল্টডাউন শুরু হয় এবং পুরো এলাকায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। প্রাণহানী ঠেকাতে স্থানীয় অধিবাসী সবাইকেই দ্রুত অনেক দূরে সরিয়ে নেয়া হয়।

ওই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিবাদ হলেও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি চালুই ছিল। কিন্তু জনগণের দাবির কাছে হার না মানলেও অর্থনৈতিক টানাপোড়েনের কাছে এবার মাথা নত করতে বাধ্য হয়েছে এক্সেলন কর্প।

২০১৩ সাল থেকেই নানা আর্থিক কারণে যুক্তরাষ্ট্রের ছ’টি নিউক্লিয়ার চুল্লীর কাজ বন্ধ হয়ে গেছে। লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার আগেই ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নেব্রাস্কা, ভারমন্ট এবং উইসকনসিনের পরমাণু কেন্দ্রগুলো বাধ্য হয়ে বন্ধ করে দেয়া হয়। তারই ধারাবাহিকতায় থ্রি মাইল আইল্যান্ডও বন্ধ হয়ে যাচ্ছে।

বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রে অনেক বিদ্যুৎ কেন্দ্রেই শেল (বিশেষ গঠনের শিলা) থেকে উত্তোলিত প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন করা হয়। এর তুলনায় পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া বেশ ব্যয়বহুল হওয়ায় থ্রি মাইল আইল্যান্ডের মতো শক্তি উৎপাদন কেন্দ্রগুলোর জন্য কাজটা অলাভজনক হয়ে যাচ্ছে।

এটাকেই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দেয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সামনের বছরগুলোতে আরও কিছু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে বিবিসি।

Tags: পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রযুক্তরাষ্ট্র
Previous Post

আলমগীরের ছবির শুটিং সেপ্টেম্বরে

Next Post

বৃহস্পতিবার সংসদে আগামী অর্থবছরের বাজেট পেশ

Next Post
জাতীয় বাজেট ২০১৭-১৮

বৃহস্পতিবার সংসদে আগামী অর্থবছরের বাজেট পেশ

প্রিয়াঙ্কা চোপড়া ও নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদির সঙ্গে প্রিয়াঙ্কার দেখা হলো বার্লিনে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT