চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোরা: মঙ্গলবার চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করবে

জান্নাতুল বাকেয়া কেকা by জান্নাতুল বাকেয়া কেকা
3:22 অপরাহ্ন 29, মে 2017
in পরিবেশ
A A
সাইক্লোন ডেবি

সাইক্লোন ডেবি

‘ঘূর্ণিঝড় মোরা’ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়া অফিস বলছে, আগামী তিন-চার ঘণ্টায় ‘ঘূর্ণিঝড় মোরা’র গতিবেগ আরও বাড়বে। মঙ্গলবার সকাল নাগাদ ‘মোরা’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল দিয়ে বাংলাদেশ অতিক্রম করবে।

চট্টগ্রাম-কক্সবাজার সমুদ্র বন্দরকে সাত নম্বর এবং মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে পাঁচ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দিয়েছে আবহাওয়া অফিস।

রোববার সকালে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়। দুপুরে তা নিম্নচাপে এবং মধ্যরাতে তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এর নামকরণ করা হয়েছে মোরা। থাইল্যান্ডের দেয়া নাম মোরা’র অর্থ ‘সমুদ্রের তারা’।

ঘূর্ণিঝড় মোরা সকাল নয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৫২৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৪৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা থেকে ৫৮০ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ৫১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছিলো।

আবহাওয়া অফিস বলছে আগামী ৩-৪ ঘণ্টায় মোরা’র গতিবেগ বাড়বে। এর প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম,নোয়াখালি, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালি, বরিশাল, পিরোজপুর, খুলনা সাতক্ষীরা, এবং অদুরবর্তী দ্বীপ ও চর সমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট অধিক উচ্চতায় জ্বলোচ্ছাসে প্লবিত হবে।

আবহাওয়া অফিস বলছে, আপাতত মনে হচ্ছে ঘূর্ণিঝড় মোরা মাঝারি মানের ঘূর্ণিঝড় তবে উপকূল অতিক্রমকালে সমুদ্রে এর গতি কমলে উপকূল অতিক্রমের সময় ক্ষয়ক্ষতি কম হবে। আর যদি তা না হয় তাহলে উপকূল অতিক্রমকালে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আর উপকূল অতিক্রম করতে সময় লাগবে ৫-৬ ঘণ্টা।

আবহাওয়াবিদদের বিশ্লেষণ বলছে, মাঝারি মানের গতিবেগ থাকলে ঘূর্ণিঝড় মোরার কেন্দ্রে ঘণ্টায় বাতাসের গতি থাকবে ৬১ থেকে ৮৮ কিলোমিটার। চট্টগ্রাম কক্সবাজার উপকূল হয়ে মেঘনা-মোহনা হয়ে হাতিয়া-সদ্বীপ-কুতবদিয়া অঞ্চল দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ঝড়ো বৃষ্টি হবে।

Tags: ঘূর্ণিঝড় মোরা
Previous Post

আ. লীগ ধর্মনিরেপক্ষতার কথা মুখে বলে, বিশ্বাস করে না: বিএনপি

Next Post

মোরার কারণে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ

Next Post

মোরার কারণে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ

আদুরে তৈমুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT