চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জি-৭: ইন্টারনেটে মৌলবাদ প্রতিরোধে জোর, ঝুলে গেল জলবায়ু ইস্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 পূর্বাহ্ন 27, মে 2017
in আন্তর্জাতিক
A A

শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনের নেতারা অনলাইনে চরমপন্থি কনটেন্টগুলোর খুঁটিনাটি খুঁজে বের করতে বলেছেন ইন্টারনেট জায়ান্টগুলোকে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে এ ব্যাপারে তাদের প্রচেষ্টা ‘উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে’ বলা হয়েছে।

ইতালিয়ান প্রধানমন্ত্রী পাওলো জেন্টিলোনি বলেন, ‘আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া এবং আরও জোরদার করার ব্যাপারে আমাদের সম্মিলিত অঙ্গীকার ও সংকল্প দেখিয়েছি।’

অনলাইন জগৎ থেকে চরমপন্থি মতাদর্শ এবং জঙ্গিবাদের সমর্থক সব ধরণের কনটেন্ট চিহ্নিত করা এবং সরিয়ে নেয়ার জন্য ইন্টারনেট কোম্পানিগুলোকে আরও বেশি কাজ করতে হবে- এই মর্মে একটি দলিলে জি-সেভেনভুক্ত সব দেশের নেতারা সই করেন। একই সঙ্গে সম্প্রতি যুক্তরাজ্যের ম্যানচেস্টার এরিনায় সন্ত্রাসী হামলায় সংহতি প্রকাশ করেন সবাই।

কিন্তু ইন্টারনেট ও মৌলবাদ নিয়ে কথা বললেও সিসিলির তাওরমিনায় অনুষ্ঠিত জি-সেভেন সম্মেলনে জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে ব্যাপক আলোচনা এবং বিতর্কের পরও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন নেতারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম জি-সেভেন সম্মেলন এটি। তবুও তিনি সম্মেলনের প্রথম দিনে গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস বিষয়ে ২০১৫ সালে প্রস্তাবিত চুক্তিতে সমর্থন জানাননি।

সম্মেলন থেকে আগেই বেরিয়ে যান টেরেসা মে

অবশ্য ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে সেখানে পৃথকভাবে আয়োজিত বৈঠকে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্যচুক্তিসহ বিভিন্নভাবে পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির পরিকল্পনা ঝালাই করে নিয়েছেন। যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার সিদ্ধান্তকেও স্বাগত জানান ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও টেরেসা, জেন্টিলোনি এবং ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাঁক্রোরও এটি প্রথম জি৭ সম্মেলন।

সম্মেলনের দ্বিতীয় দিনে শরণার্থী এবং অভিবাসী ইস্যু নিয়ে আফ্রিকান দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে জি-সেভেন নেতাদের বসার কথা রয়েছে। ওই বৈঠকে তিউনিশিয়া, কেনিয়া, ইথিওপিয়া, নাইজার এবং নাইজেরিয়ার নেতৃবৃন্দ অংশ নেবেন।

Tags: জি সেভেনজি-৭
Previous Post

খ্রিস্টানদের উপর হামলার জবাবে লিবিয়ায় মিশরের হামলা

Next Post

টেক্সটাইল বিশ্ববিদ্যলয় নিয়ে সরকারের মহাপকিল্পনা

Next Post

টেক্সটাইল বিশ্ববিদ্যলয় নিয়ে সরকারের মহাপকিল্পনা

ফেরদৌস আরাকে সম্মাননা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT