চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ নিশ্চিতের ম্যাচের আগে ঘাম ঝরানো অনুশীলন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:33 অপরাহ্ন 22, মে 2017
in স্পোর্টস
A A
ছবি: বিসিবি

ছবি: বিসিবি

ত্রিদেশীয় সিরিজে শুরুর ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই জমিয়ে হার। সেই কিউইদের বিপক্ষে আবারো নামার আগে আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়ার টাটকা স্মৃতি। তাতে নিজেদের শেষ ম্যাচে ভালোকিছুর প্রত্যাশাই থাকছে। সঙ্গে থাকছে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হওয়ার সুযোগ। গুরুত্বপূর্ণ এমন একটি ম্যাচের আগে ডাবলিনে ঘাম ঝরানো অনুশীলন করেছে বাংলাদেশ।

সোমবার নেটে ব্যাটিং-বোলিং অনুশীলন ছাড়াও ফিল্ডিংয়ে সিরিয়াস ছিলেন টাইগাররা। আইরিশদের ঠাণ্ডা আবহাওয়ায় নিজেদের আরেকটু প্রস্তুত করে নিতে চেষ্টার কমতি ছিল না। সবুজ উইকেটের জুজু কাটিয়ে ব্যাটিংটা হচ্ছে, বোলিংয়েও সফলতা আসছে। এরপরও যথেষ্ট সুযোগ আছে উন্নতির। সিরিজের শেষ ম্যাচে সেটাই মাঠের পারফরম্যান্সে করে দেখানোর পালা মোস্তাফিজ-সাকিবদের।

ক্লনটার্ফে বুধবারের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নামার আগে বাংলাদেশ দলের জানা হয়ে গেছে নিউজিল্যান্ডই ত্রিদেশীয় সিরিজের শিরোপা পাচ্ছে। পাশাপাশি জানা থাকছে তাতে এই ম্যাচটির গুরুত্ব সামান্যও কমছে না। আগামী ১ জুন ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে নেমে পড়বে টাইগাররা।

ইংলিশ ভূমিতে নামার আগে কিউই ম্যাচটি মাশরাফিদের সামনে বাড়তি আত্মবিশ্বাস অর্জন করে নেওয়ার সুযোগ করে দিচ্ছে। ম্যাচটি জিতলে বিশ্বকাপে সরাসরি যাওয়ার বিষয়টি তো থাকছেই। ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচ হারলে ৮৩ পয়েন্ট নিয়ে আইসিসি টেবিলের ৮-এ নেমে যেতে পারত বাংলাদেশ। সেই শঙ্কা নেই, এখন সম্ভাবনার উঁকি।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দল সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলবে। সেটি নিশ্চিত করতে কিউই ম্যাচটি জিতলেই চলবে। বাংলাদেশ এখন ৯১ পয়েন্ট নিয়ে টেবিলের ৭-এ আছে। ক্লনটার্ফে নিউজিল্যান্ডকে হারালে ৯৩ পয়েন্ট জমা পড়বে টাইগারদের ঝুলিতে। তাতে ছয়ে উঠে যাওয়ার রাস্তা মিলবে। ছয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্টেও ৯৩! কিন্তু রেটিং পয়েন্টের ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে সাতে নেমে যাবে লঙ্কানরা।

তবে নিউজিল্যান্ড ম্যাচটা হেরে গেলে খুব একটা ক্ষতি নেই। তখনও ৯০ পয়েন্ট নিয়ে সাতেই থাকতে হবে মাশরাফিদের। যদিও আটে থাকা পাকিস্তানের সঙ্গে মাত্র ২ পয়েন্টের ব্যবধান থাকবে তখন।

মাশরাফিরা সেই ব্যবধানটা ঘোচানোর সুযোগ পাচ্ছেন। গত নিউজিল্যান্ড সফর থেকে ত্রিদেশীয় সিরিজ পর্যন্ত, কিউদের বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করেও জেতা হয়নি কয়েকটি ম্যাচে। ভুলগুলো শুধরে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পা রাখার সুযোগও দিচ্ছে ম্যাচটি। আইসিসির টুর্নামেন্টে এই নিউজিল্যান্ডও আছে বাংলাদেশের গ্রুপে। সেটির পোশাকী মহড়াও হয়ে যেতে পারে এদিন।

ভিডিওতে দেখুন বাংলাদেশ দলের অনুশীলন-

Previous Post

‘আমার চিকুনগুনিয়া হয়েছে’

Next Post

নতুন প্রজন্মের ভোটারদের দলে টানতে যা করছে আওয়ামী লীগ

Next Post

নতুন প্রজন্মের ভোটারদের দলে টানতে যা করছে আওয়ামী লীগ

মির্জা ফখরুল

দেশে রক্তগঙ্গা বইয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চায় আ.লীগ: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT