চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন প্রজন্মের ভোটারদের দলে টানতে যা করছে আওয়ামী লীগ

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
8:37 অপরাহ্ন 22, মে 2017
in রাজনীতি
A A

সদস্য সংগ্রহের মধ্যদিয়ে নতুন প্রজন্মের ভোটারদের দলে টানার লক্ষ্যে এগোচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এজন্য আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড বেশি বেশি করে প্রচারের তাগিদ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ তাগিদ দেন।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন: সদস্য সংগ্রহে নতুন প্রজন্মের ভোটারদের টার্গেট করতে হবে। আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের মধ্যদিয়ে তরুণ প্রজন্মকে দলে টানতে হবে। তবে সদস্য সংগ্রহ অভিযান চলাকালে দলে যেন কোনভাবে সাম্প্রদায়িক অপশক্তি অনুপ্রবেশ করতে না পারে তা খেয়াল রাখতে হবে। প্রতিটি দলীয় নেতা-কর্মীকে সতর্ক থাকতে হবে।

ওবায়দুল কাদের বলেন: দল ভারী করতে কেউ সাম্প্রদায়িক অপশক্তিকে দলে ভেড়াতে পারবে না। কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপিকে দুর্বল ভাবার কোনো কারণ নেই মন্তব্য করে তিনি বলেন: ৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী একটি মহল সক্রিয় ছিলো। সেটি এখনও আছে। তাদের দুর্বল ভাবার কোনো কারণ নেই। তাদের লোকবল যেমন আছে, কিছু জনসমর্থনও আছে। হয়তো তারা দল হিসেবে আওয়ামী লীগকে ভয় পায়।

শনিবার বিএনপি কার্যালয়ে তল্লাশি অভিযানের পর দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অপরাজনীতি থেকে বের হয়ে আসার ডাক দিয়ে যে টুইট করেছেন তারও জবাব দিয়েছেন ওবায়দুল কাদের।

তিনি অভিযোগ করে বলেন: যে দলটির ছত্রছায়ায় সম্প্রদায়িক অপশক্তি লালিত পালিত হচ্ছে। ৭৫ থেকে শুরু করে ২১ আগস্ট গ্রেনেড হামলায় যাদের নাম জড়িত তাদের মুখে অপরাজনীতি থেকে বেরিয়ে আসার বুলি মানায় না।

এসময় তিনি বিএনপির আমলে আওয়ামী লীগ কার্যালয়ে তল্লাশি এবং ভাংচুরের কথা স্মরণ করিয়ে দেন।

Tags: আওয়াম লীগওবায়দুল কাদের
Previous Post

বিশ্বকাপ নিশ্চিতের ম্যাচের আগে ঘাম ঝরানো অনুশীলন

Next Post

দেশে রক্তগঙ্গা বইয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চায় আ.লীগ: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল

দেশে রক্তগঙ্গা বইয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চায় আ.লীগ: মির্জা ফখরুল

গ্রুপসেরা হয়েই কোয়ার্টারে আবাহনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT