চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজা রেখে ‘বাপজানের বায়োস্কোপ’ ছবির গান রেকর্ড করেছিলেন এস আই টুটুল

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
10:59 পূর্বাহ্ন 20, মে 2017
in বিনোদন
A A
ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন এস আই টুটুল।

ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন এস আই টুটুল।

এস আই টুটুল এবার দুইটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ‘বাপজানের বায়স্কোপ’ ছবিতে ‘নদী ও জীবন’ গানের জন্য শ্রেষ্ঠ গায়ক, একই গানের জন্য শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার জিতেছেন এই ব্যান্ড তারকা। পুরস্কার জেতার খবর গত বৃহস্পতিবার রাতেই পেয়েছেন তিনি। অনেকেই ফোন করে জানিয়েছেন। গতকাল শুক্রবার পত্রিকায়ও দেখেছেন। পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে এস আই টুটুল বলেন, ‘আল্লাহর অশেষ কৃপা ছাড়া কিছুই হয় না। গানটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে, এতটা ভাবিনি। আমার কোনো ক্রেডিট নাই। পুরোটাই আল্লাহর রহমত।’

‘উথাল পাথাল জোয়ার ভাটায় নদীর জীবন’ গান রেকর্ডের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘২০১৫ সালের রোজার মধ্যে এই গানের রেকর্ডিং হয়। আমি রোজা রেখে এই ছবির গানগুলো করেছি। গানের নদী ও জীবন গানের সবগুলো বাদ্যযন্ত্র আমি নিজে বাজিয়েছি। আমি একাই রোকর্ড করেছি। গানে, “নদীরে…” বলে উচ্চমাত্রায় একটা টান আছে। সেই টান দিতে জান বেরিয়ে যাওয়ার উপায় হয়েছিল। তারপরও গানটা করেছি। যার ফল এখন পেলাম।’

তিনি সব সময় পাশে থাকার জন্য স্ত্রী তানিয়া আহমেদকে ধন্যবাদ জানান। একই সাথে ছবির পরিচালক রিয়াজুল মওলা রিজু ও গানের গীতিকার আমিরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এস আই টুটুল জানান এই গান এবার তিন তিনটি জাতীয় পুরস্কার জিতেছে। সেরা গায়ক ও সেরা সংগীত পরিচালক হিসেবে এস আই টুটুল এবং সেরা গীতিকার হিসেবে আমিরুল ইসলাম।

এ পর্যন্ত ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এস আই টুটুল। জানালেন, তিনি এখন ব্যস্ত আছেন চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজদের নিয়ে। সম্প্রতি ক্ষুদে গানরাজের ফাইনালিস্ট ঈষিকাকে দিয়ে একটি মায়ের গান করিয়েছেন। গানের অডিওর কাজ শেষ। এখন ভিডিও নির্মাণ হলেই শ্রোতাদের উপহার দেওয়া হবে। এখন সবাই গানের পাশাপাশি ভিডিও দেখছে। সময়ের সাথে তাল রেখে টুটুল গানের পাশাপাশি ভিডিও নির্মাণের দিকে ঝুঁকছেন।

তিনি বলেন, ‘এখন থেকে আমি গান করব। আমার স্ত্রী তানিয়া আহমেদ সেগুলোর মিউজিক ভিডিও নির্মাণ করবে। অচিরেই তানিয়াকে নিয়ে মিউজিক ভিডিওর কাজে নেবে পড়ব।’

‘নদী ও জীবন’ গানের ভিডিও লিংক :

Tags: এস আই টুটুল
Previous Post

সন্ধ্যায় সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

Next Post

বিএনপির নির্বাচনী প্রস্তুতি নস্যাৎ করতে এই তল্লাশি: রিজভী

Next Post

বিএনপির নির্বাচনী প্রস্তুতি নস্যাৎ করতে এই তল্লাশি: রিজভী

আর্জেন্টিনা দলে নেই আগুয়েরো, ফিরেছেন রোমেরো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT