চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ধ্যায় সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 পূর্বাহ্ন 20, মে 2017
in বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে চারদিনের সরকারি সফরে শনিবার সন্ধ্যায় রিয়াদের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে এই সফরে যাচ্ছেন তিনি।

আগামী ২১ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে বাদশাহ্ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আরব ইসলামিক আমেরিকান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, সৌদি বাদশাহ এবং পবিত্র দুই মসজিদের খাদেম সালমান বিন আব্দুল আজিজ আল সাউদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে যোগ দিচ্ছেন।

সৌদি আরবের সংস্কৃতি ও তথ্যমন্ত্রী ড. আওয়াদ বিন সালেহ আল আওয়াদ গত ১১ মে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাদশাহ্ আব্দুল আজিজের একটি আমন্ত্রণ বার্তা হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী সৌদি আরব সফরকালে মক্কায় উমরাহ্ পালন করবেন এবং মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (স.) এর রওজামোবারক জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি শনিবার সন্ধায় রিয়াদের উদ্দেশ্যে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর ছেড়ে যাবে। ফ্লাইটটি একই দিন রাতে সৌদি রাজধানী রিয়াদে বাদশাহ্ খালিদ আর্ন্তজাতিক বিমান বন্দরে গিয়ে পৌঁছানোর কথা রয়েছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোশি বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমান বন্দর থেকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহকারে রিয়াদের মোভেনপিক হোটেলে নিয়ে যাওয়া হবে। তিনি দু’দিন এই হোটেলেই অবস্থান করবেন।

আরব ইসলামিক-আমেরিকান (এআইএ) সম্মেলনের ‘গ্লোবাল সেন্টার ফর কমবেটিং এক্সট্রিমিস্ট থট’এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন শেখ হাসিনা। এছাড়াও সৌদি বাদশাহ’র দেয়া এক ভোজ সভায়ও যোগ দিবেন।

প্রধানমন্ত্রী মহানবী হযরত মুহম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারত করতে ২২ মে মদিনার উদ্দেশ্যে রিয়াদ ত্যাগ করবেন। তিনি সেদিনই বিকেলে জেদ্দার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করবেন। বাদশাহ্ আব্দুল আজিজ বিমান বন্দরে পৌঁছার পর তিনি হারাম শরীফে পবিত্র উমরাহ্ পালন করতে মক্কায় যাবেন।

চারদিনের সফর শেষে শেখ হাসিনা ২৩ মে দেশে ফিরে আসবেন।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

খালেদা জিয়ার কার্যালয় তল্লাশি করে ‘কিছু’ পায়নি পুলিশ

Next Post

রোজা রেখে ‘বাপজানের বায়োস্কোপ’ ছবির গান রেকর্ড করেছিলেন এস আই টুটুল

Next Post
ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন এস আই টুটুল।

রোজা রেখে ‘বাপজানের বায়োস্কোপ’ ছবির গান রেকর্ড করেছিলেন এস আই টুটুল

বিএনপির নির্বাচনী প্রস্তুতি নস্যাৎ করতে এই তল্লাশি: রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT