চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জঙ্গি হামলায় নিহত মতিনের ইচ্ছা ছিল সন্তানদের সুশিক্ষিত করা’

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
8:22 অপরাহ্ন 16, মে 2017
in অপরাধ
A A

‘আমার বড় ভাইয়ের ইচ্ছা ছিল তার ছেলে মেয়েকে সুশিক্ষিত করা’ চ্যানেল আই অনলাইনকে অশ্রুসজল চোখে বললেন রাজশাহী গোদাগাড়ীতে জঙ্গি বিরোধী অভিযানে জঙ্গিদের অতর্কিত হামলায় নিহত বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান আব্দুল মতিনের ছোট ভাই মোস্তাকিম।

মঙ্গলবার বিকেলে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে মতিনের শোকাহত পরিবারের সদস্যদের সম্মাণনা প্রদান অনুষ্ঠানে চ্যানেল আই অনলাইনকে তিনি এসব কথা বলেন।

সম্মাননা অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ সদর দফতরের পক্ষ থেকে মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক নিহত আব্দুল মতিনের পরিবারকে নগদ ১০ লক্ষ টাকা অনুদান দেন। মতিনের স্ত্রী তানজেলা বেগমের হাতে সাত লাখ ও তার মা বাতেনুর বেগমের পক্ষে ছোটভাই মোস্তাকিমের হাতে তিনলাখ টাকা তুলে দেন পুলিশ মহাপরিদর্শক।

মোস্তাকিম বলেন: তিনি গোদগাড়ী ডিগ্রী কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্র। বড়ভাই মতিনের সম্পর্কে মোস্তাকিমের ভাষ্য ‘আমার বড় ভাইয়ের ইচ্ছা ছিল তার ছেলে মেয়েদের সুশিক্ষিত করা। ২১ বছরের চাকরী জীবনে তিনি বেশ কয়েকবার আমার জন্য সরকারী চাকরীর চেষ্টা করেছেন।’

নিহত মতিনের স্ত্রী তানজেলা বেগম সরকারের কাছে ভবিষ্যতে যেন ছেলে-মেয়েরা ভালো কিছু করতে পারেন এমন আশাপ্রকাশ করেছেন।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: আমার মেয়ে নবম শ্রেণী ও ছেলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। ভবিষ্যতে যেন তাদের ভালো কর্মসংস্থান হয় এটাই সরকারের কাছে আমার আশা। তাহলেই আমাদের ভবিষ্যত জীবন ভালো কেটে যাবে।

পুলিশের পক্ষ থেকে সাত লক্ষ টাকা প্রসঙ্গে তানজেলা বলেন: আমার স্বামী ঋণ করে মাটিকাটায় একটি বাড়ি বানিয়েছে। সেখানে চার-পাঁচ লক্ষ টাকা ঋণ রয়েছে সেটা শোধ করতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন: পুলিশ ও ফায়ার সার্ভিস একসঙ্গে কাজ করছে। জঙ্গিবিরোধী অভিযান ও জঙ্গিবাদ মোকাবেলায় ফায়ার সার্ভিস ও পুলিশের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। যুদ্ধক্ষেত্রে গেলে দুই পক্ষই ক্ষতিগ্রস্থ হয়। এর আগেও পুলিশের অনেক মেধাবী কর্মকর্তা জঙ্গি নির্মূল অভিযানে নিহন হয়েছে।

রাজশাহীর ওই অভিযানে আহত পুলিশ পরিবারগুলোকেও আর্থিক সম্মাননা দেয় পুলিশ সদর দফতর। ওই সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ ও রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ হোসেন।

গত ১১ মে রাজশাহীর গোদাগাড়ীর বেনীপুর গ্রামে জঙ্গি আস্তানায় অভিযানের সময় পুলিশের অনুরোধে ফায়ার সার্ভিস যোগ দিলে জঙ্গিদের হামলায় নিরস্ত্র ফায়ার ফাইটার আব্দুল মতিন নিহত হন।

মতিন নিহত হওয়ার ঘটনায় ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স) একে এম শাকিল নেওয়াজ পুলিশের সমন্বয়হীনতা ও গাফিলতিকে দায়ী করলেও সেখানে পুলিশের কোনো প্রকার গাফিলতি ও সমন্বয়হীনতা ছিল না বলে জানায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

ছবি: সাকিব-উল-ইসলাম

Tags: আব্দুল মতিনজঙ্গিজঙ্গি আস্তানাফায়ার সার্ভিস
Previous Post

এবার চলচ্চিত্র পরিচালক সমিতিকে সতর্ক করেছেন বাপ্পারাজ

Next Post

দীপিকা এখন কানে

Next Post
দীপিকা পাড়ুকোন

দীপিকা এখন কানে

ফাইল ছবি

বার্সায় থাকলে বরখাস্ত হতেন গার্দিওলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT