চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার চলচ্চিত্র পরিচালক সমিতিকে সতর্ক করেছেন বাপ্পারাজ

মেহেদী মাসুদ by মেহেদী মাসুদ
8:20 অপরাহ্ন 16, মে 2017
in বিনোদন
A A
বাপ্পারাজ

বাপ্পারাজ

চিত্রনায়ক ও পরিচালক বাপ্পারাজকে চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে দুঃখপ্রকাশ করার জন্য সাত দিনের সময় দিয়ে নোটিশ পাঠানো হয়। অন্যথায় তার সদস্যপদ বাতিল করা হবে। এখানে আরও উল্লেখ করা হয়, একটি জাতীয় দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে বাপ্পারাজ পরিচালক সমিতিকে হেয় প্রতিপন্ন করেছেন। গত রোববার সমিতির মহাসচিব বদিউল আলমের স্বাক্ষর করা এই চিঠি বাপ্পারাজের গুলশানের বাসায় পাঠানো হয়। জানা গেছে, চিঠিটি গ্রহণ করেননি বাপ্পারাজ। উল্টো এই চিঠিতেই তিনি পরিচালক সমিতিকে তাদের এমন কর্মকাণ্ডের জন্য সতর্ক করেছেন। তিনি লিখেছেন, ‘এখনই আমার সদস্যপদ বাতিল করুন। আর সদস্য হওয়ার সময় আমি যে ৫০,০০০ টাকা জমা দিয়েছিলাম, তা এখনই আমাকে ফেরৎ​ দেওয়া হউক।’

গত এপ্রিল মাসে ‘কালের কণ্ঠ’ পত্রিকায় দেওয়া সাক্ষাৎ​কারে বাপ্পারাজ বলেন, ‘যদি ফিল্মের উন্নয়ন হয় কারও দ্বারা, সেটা পরিচালক সমিতির দ্বারা সম্ভব। পরিচালক সমিতির হাতে অনেক ক্ষমতা ও সুযোগ রয়েছে। বাংলা চলচ্চিত্রকে চাইলে তারা অনেক দূর নিয়ে যেতে পারে। বুস্টিং, প্রমোটিং এগুলো সম্পূর্ণ তাদের এখতিয়ারে রয়েছে। অথচ তারা কোনো কাজ না করে একজন আরেকজনের পেছনে লাগছে। তারা কোনো কাজের কাজ করছে না।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে বাপ্পারাজ বলেন, ‘আমি তখন যেভাবে বলেছিলাম, পত্রিকাটি সেভাবে লিখেনি। আমি যা বলিনি, তা এখানে লেখা হয়েছে। আর এই কথাগুলো অনেক আগেই আমি সমিতির লোকজনকেও বলেছি। তখন তারা আমাকে কিছুই বলেননি। এতদিন পর তারা আমাকে নোটি​শ পাঠিয়েছেন।’

চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে সদস্যপদ প্রত্যাহার করলে ভবিষ্যতে তিনি কীভাবে চলচ্চিত্র পরিচালনা করবেন? এ ব্যাপারে বাপ্পারাজ বলেন, ‘আমি ঈদের পর নতুন ছবি তৈরির কাজে হাত দিচ্ছি। আমি এই সমিতিকে দেখিয়ে দিতে চাই, সমিতির সদস্য না হয়েও চলচ্চিত্র তৈরি করা যায়।’

বাপ্পারাজ আরও বলেন, ‘পরিচালক সমিতি নিয়ে যা বলেছি, তা নিয়ে দুঃখ প্রকাশ করার কোনো প্রশ্নই আসে না।’

Tags: বাপ্পারাজ
Previous Post

নাটকীয় ম্যাচে রংপুরের এক রানের জয়

Next Post

‘জঙ্গি হামলায় নিহত মতিনের ইচ্ছা ছিল সন্তানদের সুশিক্ষিত করা’

Next Post

‘জঙ্গি হামলায় নিহত মতিনের ইচ্ছা ছিল সন্তানদের সুশিক্ষিত করা’

দীপিকা পাড়ুকোন

দীপিকা এখন কানে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT