চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে আজ ‘রবীন্দ্র মেলা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:18 পূর্বাহ্ন 08, মে 2017
in বিনোদন
A A
‘চ্যানেল আই রবীন্দ্র মেলা’র ফাইল ছবি

‘চ্যানেল আই রবীন্দ্র মেলা’র ফাইল ছবি

আজ পঁচিশে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ‘রবি-চ্যানেল আই রবীন্দ্র মেলা ২০১৭’। মেলা শুরু হবে বিকাল সাড়ে ৪টায়। এবার রবীন্দ্রমেলায় আজীবন সম্মাননা পাচ্ছেন রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক। রবীন্দ্র মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননাপত্র, ক্রেষ্ট ও অর্থমূল্য তুলে দেবেন চ্যানেল আই পরিচালনা পর্ষদের সদস্যরা।

আয়োজকদের কাছ থেকে জানা গেছে, উদ্বোধনী পর্বে অংশ নেবেন রবীন্দ্র বিশেষজ্ঞ, বরেণ্য শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্টরা এবং চ্যানেল আইয়ের পরিচালকবৃন্দ। মেলা উপলক্ষে চ্যানেল আই ভবনের প্রাঙ্গণে তৈরি মঞ্চ থেকে পরিবেশিত হবে নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, নাচ, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে আবৃত্তি, রবীন্দ্র রচনাবলী থেকে পাঠ, রবীন্দ্রবিষয়ক ছবি আঁকা ইত্যাদি।

আজ মেলায় গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদি মহম্মদ, লিলি ইসলাম, শামা রহমান, অণিমা রায় প্রমুখ।

মেলার স্টলগুলোতে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা বই, রবীন্দ্র চিত্রকলা, রবীন্দ্রসংগীতের অডিও ভিডিও নিয়ে স্টল ও রেকর্ড কাভারের প্রদশর্নী, রবীন্দ্র গল্পগ্রন্থ থেকে নির্মিত চলচ্চিত্রের ষ্টল ইত্যাদি। আরও থাকবে বাংলার ঐতিহ্যসমৃদ্ধ রকমারি পণ্য সামগ্রীর স্টল।

এর আগে ‘রবীন্দ্র মেলা’য় আজীবন সম্মাননা পেয়েছেন কলিম শরাফী, অজিত রায়, সন্‌জীদা খাতুন, রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদী মহম্মদ, ফাহমিদা খাতুন, আতাউর রহমান, আনিসুজ্জামান এবং আহমদ রফিক।

‘রবি-চ্যানেল আই রবীন্দ্র মেলা ২০১৭’ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

Previous Post

‘অনেক অনেক সুন্দর অনুভূতি হচ্ছে’

Next Post

ঝিনাইদহের লেবুতলার সন্দেহভাজন জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ

Next Post

ঝিনাইদহের লেবুতলার সন্দেহভাজন জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ

টেগোর কভারস

তরুণদের কণ্ঠে তাদের মতো করে রবীন্দ্রসংগীত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT