চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনেক অনেক সুন্দর অনুভূতি হচ্ছে’

মেহেদী মাসুদ by মেহেদী মাসুদ
9:09 পূর্বাহ্ন 08, মে 2017
in বিনোদন
A A
মিতা হক

মিতা হক

মিতা হক। রবীন্দ্রসংগীতশিল্পী। বাংলা একাডেমি প্রবর্তিত ‘রবীন্দ্র পুরস্কার’ পেয়েছেন অধ্যাপক হায়াৎ মামুদ ও মিতা হক। রবীন্দ্রসাহিত্যের গবেষণায় সামগ্রিক অবদানের জন্য অধ্যাপক হায়াৎ মামুদ এবং রবীন্দ্রসংগীত চর্চার জন্য মিতা হককে এবার এ পুরস্কার দেওয়া হয়। আজ সোমবার ‘রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা ২০১৭’ আয়োজনে আজীবন সম্মাননা পাচ্ছেন মিতা হক। গতকাল রোববার সন্ধ্যায় কথা হলো মিতা হকের সঙ্গে।

আপনি বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’ পেয়েছেন। ‘রবীন্দ্রমেলা’য় আজীবন সম্মাননা পাচ্ছেন। আপনাকে অভিনন্দন।

ধন্যবাদ। খুব ভালো লাগছে। অনেক অনেক সুন্দর অনুভূতি হচ্ছে। এর সঙ্গে অন্য কিছুর তুলনা করা যাবে না।

বাংলা একাডেমি থেকে কখন ফিরেছেন?

একটু আগে। ওখানে তো বিকাল ৪টায় অনুষ্ঠান শুরু হয়েছে। শুরুতে অধ্যাপক ফখরুল আলম প্রবন্ধ পড়েছেন। এরপর অধ্যাপক আনিসুজ্জামান, ফাহমিদা খাতুন ও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান আলোচনা করেছেন। মঞ্চে আমি আর হায়াৎ​ মামুদ দুজনই ছিলাম।

কে কে গিয়েছিলেন?

আমি, আমার মেয়ে জয়িতা, ওর বর মোস্তাফিজ শাহীন, আমার ছোট ভাই রাজন, ছোট খালা সিতারা রুবি আর বন্ধু লাতিফা জামান।

অনেক বরেণ্য ব্যক্তি এই সম্মান পেয়েছেন। আপনি পাবেন, এমনটা কখনো ভেবেছেন?

পুরস্কার বা এ ধরনের সম্মান নিয়ে কখনোই ভাবিনি। কখনো মনেও হয়নি। তবে পুরস্কারের ব্যাপারে আমার খুব আগ্রহ ছিল অল্প বয়সে। আর বড় বয়সে এসে পুরস্কার নিয়ে যা বিতর্কের কথা শুনছি, তাতে এসব কথা ভুলেই গিয়েছিলাম।

‘রবীন্দ্র পুরস্কার’ পাচ্ছেন, কবে জানতে পারলেন?

ছয় দিন আগে। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান নিজেই ফোন করে জানিয়েছেন। পরদিন চিঠি পেলাম।

একই সঙ্গে দুটি বড় সম্মান পেয়েছেন। কেমন লাগছে?

আমি তো খুবই খুশি হয়েছি। অনেক দিন হলো, গানটা ঠিক মতো করা হচ্ছে না। এই দুটি সম্মান পাওয়ার পর মনে হলো, আলসেমি করলে আর চলবে না। আবার গানে মন দিতে হবে। আবার ব্যস্ত হতে হবে।

কী নিয়ে ব্যস্ত হবেন?

যে কাজটা করি, রবীন্দ্রসংগীত শেখানো আর সাংগঠনিক কাজ; সেটাই করব।

অনেক দিন অ্যালবামে আপনার নতুন কোনো গান আসেনি।

এতো বেশি অলস হয়ে গেছি, আমার মনে হয়, এখন আর ওসব হবে না। পরে দেখব। তবে আ​মি জয়িতার গানের দিকে বেশি নজর দিচ্ছি। এখনই ওকে ঠিকঠাক করে গানটা গাইতে হবে।

আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ।

বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার নিচ্ছেন মিতা হক

ছবি : সংগৃহীত

Tags: মিতা হক
Previous Post

কক্সবাজারে ছুরিকাঘাতে স্কুল ছাত্রলীগের সভাপতি নিহত

Next Post

চ্যানেল আইয়ে আজ ‘রবীন্দ্র মেলা’

Next Post
‘চ্যানেল আই রবীন্দ্র মেলা’র ফাইল ছবি

চ্যানেল আইয়ে আজ ‘রবীন্দ্র মেলা’

ঝিনাইদহের লেবুতলার সন্দেহভাজন জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT