চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিডিয়া শুধু মেয়েদের ছবি ছাপে কেন?

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
1:35 অপরাহ্ন 05, মে 2017
in মতামত
A A

মিডিয়া শুধু মেয়েদের ছবি ছাপে কেন? মেয়েদের নিয়ে এত মাতামাতির কী আছে!? ছেলেরাও ভালো করে, কিন্তু পরদিন পত্রিকার পাতায় বড় করে ছাপে কেবল মেয়েদের ছবি! টিভিগুলোও লাইভে বুম এগিয়ে দেয় খালি মেয়েদের দিকেই! মিডিয়ার কাণ্ডকারখানা দেখলে মনে হয় ছেলেরা বোধহয় পরীক্ষাই দেয়নি!

কোন পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর এরমক অনেক অনেক প্রশ্ন সোস্যাল মিডিয়া ঘুরে বেড়ায়। যদিও ছেলেদের ছবি যে মিডিয়া একদমই আসে না তা নয়। তবে মিডিয়া কেন মেয়েদের বেশি ফোকাস করে এ ব্যাপারে গণমাধ্যম বিশেষজ্ঞদের নানা ধরনের ব্যাখ্যা আছে নিশ্চয়ই। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় বিষয়টিকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই।

আপনারা রাজধানী বা বিভাগীয় শহরগুলোতে যে চিত্র দেখেন পুরো বাংলাদেশের চিত্র কিন্তু একই রকম নয়। এখানে মেয়েরা ছেলেদের সঙ্গে সমানে সমানে লড়াই করছে বটে। কিন্তু দেশে এমনও অনেক পরিবার আছে যারা মেয়েদের স্কুলে পাঠাতে হবে, এমন “দুশ্চিন্তা” মাথায়ই আনে না। কেবল কন্যাসন্তান জন্ম দেওয়ার দায়ে এখনও অনেক নারীকে তালাক দেওয়ার খবর মিডিয়ায় আসে নিয়মিতই। অনেক দরিদ্র পরিবারে কন্যা সন্তান জন্ম নেওয়াকে অভিশাপ মনে করা হয়। কিন্তু ওই বউ পরিত্যাগকারী বা হত দরিদ্র মানুষটিও যদি বিকেলে চা খেতে বা নুন-সদায় কিনতে গিয়ে দোকানে চলা টিভিতে মেয়েদের এমন উচ্ছ্বলতা দেখে, তাদের মা-মাবার মুখে তাদের নিয়ে গর্বের কথা শোনে তখন তারও অনুশোচনা জন্মাতে পারে, তারও মনে স্বপ্ন জগতে পারে যে তার মেয়েটি একদিন তার মুখ উজ্জ্বল করবে। কন্যা সন্তান জন্ম দেওয়া ‘পাপী’ মা’টিও হয়তো অন্যের ঘরের মেঝে মুছতে মুছতে এমন দৃশ্য দেখে। কন্যা সন্তান জন্ম দেওয়া যে পাপ নয়, সহসা তা জেনে হয়তো মেঝে মোছা ফেলে শীর্ণ কাপড়ের আচল দিয়ে নিজের চোখ মোছে। মনে মনে হয়তো সেও প্রতিজ্ঞা করে প্রয়োজনে আরও দুই বাড়ি বেশি কাজ নিয়ে মেয়েকে স্কুলে পড়াবে তবু তার পরিণতি মেয়েকে ভোগ করতে দেবে না কিছুতেই।

গত এক দশক ধরে অন্তত মাধ্যমিক পর্যন্তও যে ছেলে-মেয়ের সংখ্যা সমান, মাত্র কয়েক বছর আগেও কি এমন ছিল? মেয়েরা এগিয়ে আসছে বলে কি রাষ্ট্র পিছিয়ে গেছে? বিশ্বের এমন কোন দেশ আছে যেখানে নারীরা অগ্রসর কিন্তু দেশ পিছিয়ে? এমন কোন দেশের উদাহরণও কি দিতে পারবেন যে নারীদের ঘরে বন্দী রেখে তারা ন্যুনতম উন্নতি করতে পেরেছে??

এর পরেও যদি বলেন, মেয়েদের সফলতার ছবি দেখিয়ে মিডিয়া ভুল করেছে তবে আমি বলবো এমন ভুলই করা উচিৎ।

ভাইরে, আপনাদের হাসিমাখা ছবি মিডিয়ায় না আসলে কিছু আসবে যাবে না। আপনি চাইলেও আপনার পড়ালেখা আপনার পরিবার বন্ধ করতে দেবে না, সফলতাও কেউ আটকাতে পারবে না। কিন্তু এগিয়ে চলা কিছু মেয়ের গর্বের হাসিমাখা ছবি দেখে যদি কিছু অভাগা মেয়ে অনুপ্রাণিত হয়, কিছু পরিবার যদি নতুন করে ভাবতে শেখে, তবে খুব কি ক্ষতি হয়ে যাবে??

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Previous Post

বেঙ্গালুরুকে হারিয়ে উজ্জীবিত ‘নতুন’ ঢাকা আবাহনী

Next Post

মানসিক স্বাস্থ্য পরীক্ষা প্রত্যাখ্যান করলেন বিচারপতি কারনান

Next Post

মানসিক স্বাস্থ্য পরীক্ষা প্রত্যাখ্যান করলেন বিচারপতি কারনান

হেফাজতের সহিংসতার নেতৃত্বদানকারীদের চিহ্নিত করা গেছে: ডিএমপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT