চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঙ্গালুরুকে হারিয়ে উজ্জীবিত ‘নতুন’ ঢাকা আবাহনী

আদিল আহমেদ by আদিল আহমেদ
1:33 অপরাহ্ন 05, মে 2017
in স্পোর্টস
A A

গত মৌসুমের সবচেয়ে সফল দল ঢাকা আবাহনী লিমিটেড। সদ্য শেষ হওয়া দল বদলে এবার নতুন সাজে সেজেছে ধানমন্ডির আকাশী-নীল বাহিনী। পেশাদার ফুটবল লিগ ও ফেডারেশন কাপ জয়ীরা গত মৌসুমের দশ ফুটবলারকে হারালেও নতুন সাতজনকে নিয়ে তৈরি হচ্ছে। দেশের মাটিতে এএফসি কাপে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসও বেড়েছে বলে জানাচ্ছেন দলটির ম্যানেজার এবং অধিনায়ক।

ফেডারেশন কাপ দিয়ে এবার মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবল মৌসুম। গত মৌসুমে দুই গুরুত্বপূর্ণ ট্রফি জেতা ঢাকা আবাহনী সাফল্যর ধারা বজায় রাখতে তৈরি। পাঁচ তারকা ফুটবলার হেমন্ত, আরিফুল, তপু ও সোহেল রানারা অন্য ক্লাবে যোগ দিয়েছেন। তাই অভিজ্ঞতার ঘাটতি পুষিয়ে নিতে পুরনো যোদ্ধা নাসির চৌধুরীসহ এক ঝাঁক তরুণের ওপরই ভরসা ক্লাব কর্তৃপক্ষের।

গতবারের আলোচিত ব্রিটিশ ফুটবলার লি’টাক ফিরে গেছেন। তাই শেখ জামাল ধানমন্ডি থেকে দলে ভেড়ানো হয়েছে গাম্বিয়ান ল্যান্ডিং এবং নাইজেরিয়ান এমেকা ডার্লিংটনকে।

দল-বদলে আরো বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলারকেও হারিয়েছে আবাহনী। তাই আকাশী-নীলদের দুশ্চিন্তার নাম রক্ষণ। বিদেশী ফুটবলারদের দিয়ে ডিফেন্সকে শক্তিশালী করার কথাই জানালেন আবাহনীর টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু।

এএফসি কাপে টানা তিন ম্যাচে হারার পর বেঙ্গালুরুর বিপক্ষে দুর্দান্ত জয়ে উদ্দীপ্ত হয়ে ফেডারেশন কাপ নিয়েও আশাবাদী গতবারের চ্যাম্পিয়নরা। এএফসি কাপের ভুল-ত্রুটিগুলো ফেডারেশন কাপেই কাটিয়ে ওঠার প্রত্যয় দলের কাপ্তান মামুন মিয়ার কণ্ঠেও।

গত মৌসুমে দলকে কোচিং করানো অস্ট্রিয়ান জর্জ কোটান দল ছেড়েছেন। তার উত্তরসূরি ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচের আশা, এবারো সমর্থকদের মন জয় করা যাবে মাঠের ফুটবল দিয়েই।

রিপোর্টটি দেখুন ভিডিওতে…

Tags: ঢাকা আবাহনী
Previous Post

শীঘ্রই ‘ভিশন ২০৩০’ নিয়ে আসছে বিএনপি

Next Post

মিডিয়া শুধু মেয়েদের ছবি ছাপে কেন?

Next Post

মিডিয়া শুধু মেয়েদের ছবি ছাপে কেন?

মানসিক স্বাস্থ্য পরীক্ষা প্রত্যাখ্যান করলেন বিচারপতি কারনান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT