চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জঙ্গিদের মূল হোতাদের আড়াল করতে বন্দুকযুদ্ধের নামে হত্যা’

পরাগ আজিম by পরাগ আজিম
1:22 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2016
in রাজনীতি
A A

সরকার বাংলাদেশকে ব্যর্থ ও জঙ্গি রাষ্ট্র বানাতে চায় মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গিদের মূল হোতাদের আড়াল করতেই আটক অপরাধীদের বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হচ্ছে।

বিএনপিকে দমন করতেই বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলায় সাজা দেয়ার বন্দোবস্ত করা হচ্ছে বলেও অভিযোগ তার।

বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরবঙ্গ ছাত্র ফোরামের উদ্যোগে তারেক রহমানের ৯ম কারা মুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ওই আলোচনার প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নীরব প্রতিবাদ না করে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ইতিমধ্যে আমাদের নেতাকে সাত বছরের সাজা দিয়েছে। নেত্রীর মামলাকে খুব দ্রুত করার চেষ্টা করছে যাতে তাকে সাজা দিতে পারে। আমাদের মামলাগুলোকে দ্রুত নিয়ে আসার জন্য ট্রাইব্যুনাল গঠন করেছে। বিএনপি এই জুলুম কখনোই মেনে নেবে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলব, প্রতিবাদ করব এবং জনগণকে সম্পৃক্ত করব। এই কথাগুলো নেতাকর্মীকে সবসময় মাথায় রাখতে হবে। কারণ জনগণ ছাড়া কোনো কিছু হবে না।

সাম্প্রতিক ইস্যু জঙ্গিবাদ নিয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকার যতই মিথ্যাচার করুক না কোনো সবাই বলছে এই জঙ্গিবাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে। আমরা তা জানি না তবে সরকারকেই খুঁজে বের করতে কে জঙ্গি কে জঙ্গি নয়। তিনি আরো বলেন, জঙ্গিদের প্রশয় সরকার দিচ্ছে। যাদের সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করছেন তাদের একটাকেও বিচার আওতায় আনছেন না। তাদেরকে আপনাদের ভাষায় বন্দুকযুদ্ধের নামে হত্যা করছেন। আর এ কারণে আসল যে এই কাজগুলো ঘটাচ্ছে তারা আড়েলই থেকে যাচ্ছে।

এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারে মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের প্রতিবাদে ওই মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

Tags: ফখরুলবিএনপি
Previous Post

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

Next Post

রেলের ৪টি আন্তঃনগর এক্সপ্রেসে আধুনিক কোচ উদ্বোধন (ছবি)

Next Post

রেলের ৪টি আন্তঃনগর এক্সপ্রেসে আধুনিক কোচ উদ্বোধন (ছবি)

সক্রিয় পাঁচটি জঙ্গি সংগঠনের নেটওয়ার্ক ভেঙে পড়েছে: র‌্যাব মহাপরিচালক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT