চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সক্রিয় পাঁচটি জঙ্গি সংগঠনের নেটওয়ার্ক ভেঙে পড়েছে: র‌্যাব মহাপরিচালক

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
2:18 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2016
in বাংলাদেশ
A A

শীর্ষ নেতাদের গ্রেফতার ও কঠোর নজরদারির কারণে দেশে সক্রিয় পাঁচটি জঙ্গি সংগঠনের নেটওয়ার্ক ভেঙে পড়েছে বলে দাবি করেছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। সেই সঙ্গে জঙ্গি বিষয়ক সংবাদ প্রকাশ-প্রচারে সংবাদকর্মীদের যত্নশীল হতেও পরামর্শ দেন এই এলিটফোর্সের মহাপরিচালক।

কুরবানির ঈদ সামনে রেখে ট্রেনের টিকিট সংগ্রহসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে ঢাকা রেল স্টেশনে এসে আইন-শৃংখলা বাহিনীর সদস্য এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন র‌্যাব মহাপরিচালক। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। 

রেলস্টেশন পরিদর্শনের সময় র‌্যাব মহাপরিচালক জানান, জনগণের চলাচলে সমস্যা সৃষ্টি করে কুরবানি পশুর অননুমোদিত কোন হাট বসাতে দেবে না আইন-শৃঙ্খলা বাহিনী।

জঙ্গি সংক্রান্ত সংবাদ যাতে জনমনে ভীতির সঞ্চার না করতে পারে, তা ভালভাবে যাচাই করে নিতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান র‌্যাব মহাপরিচালক।

র‌্যাব মহাপরিচালক বলেন, বিভিন্ন সময় কিল এন্ড এ্যাকশন হয়েছে। র‌্যাব, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিদের গ্রেপ্তার করেছে, আদালতে সোপর্দ করেছে। এর ফলে জেএমবি, এবেটি এবং হিজবুত তাহরিরের কি পরিমাণ সাংগঠিক ক্ষতি হয়েছে এবং তারা কতটা চাপের মধ্যে রয়েছে সেটি আমরা প্রতি মুহুর্তে মূল্যায়ণ করছি।

পৃথক আরেকটি সংবাদ সম্মেলনে জাল মুদ্রা চক্রের আটক সদস্যদের সঙ্গে জঙ্গিদের সম্পৃক্ততা খতিয়ে দেখার কথা জানান ডিএমপির এডিশনাল কমিশনার মো. মনিরুল ইসলাম।

শুক্রবার সকালে রাজধানী থেকে ৫২ লাখ জাল নোটসহ ৮ জনকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁদের কাছ থেকে জাল নোট, ভারতীয় জাল রুপি ও নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জঙ্গিরা তহবিল সংগ্রহের জন্যে জাল মুদ্রা চক্রে সাংগঠনিকভাবে জড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র। 

Tags: জঙ্গিবাদ
Previous Post

রেলের ৪টি আন্তঃনগর এক্সপ্রেসে আধুনিক কোচ উদ্বোধন (ছবি)

Next Post

জিকা ভাইরাস মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

Next Post

জিকা ভাইরাস মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

সিলেটে ইস্কন মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT