চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

 হাওরে খাদ্য সহায়তাসহ বিনামূল্যে কৃষি উপকরণ দেয়া হবে: কৃষিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:28 অপরাহ্ন 02, মে 2017
in কৃষি
A A
আবগারি শুল্ক

সংসদে কৃষিমন্ত্রী

ক্ষতিগ্রস্ত হাওর এলাকার মানুষের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার খাদ্য সহায়তা, বিনামূল্যে সার, বীজ, কীটনাশকসহ সব ধরনের কৃষি উপকরণ বিতরণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

মঙ্গলবার জাতীয় সংসদে জাসদের সদস্য বেগম লুৎফা তাহেরের এক প্রশ্নের জবাবে তিনি এসব  কথা বলেন।

কৃষিমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত হাওর এলাকায় গিয়ে এলাকার কৃষিঋণ আদায় স্থগিত, সুদ মওকুফ, নতুন ঋণ প্রদান ও পরবর্তী ফসল না উঠা পর্যন্ত বিনামূল্যে খাদ্য সরবরাহ করার ঘোষণা দিয়েছেন। ঘোষণা অনুযায়ি সব ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।

কৃষিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ইউনিয়নভিত্তিক ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রণয়ন করা হচ্ছে। দ্রুততার সঙ্গে আউশ ধান বপনের কার্যক্রম জোরদার করা হচ্ছে। এলাকায় খরিফ মৌসুমে দ্রুততার সঙ্গে আমন ধান, মুগ, মাসকলাই ও খেসারীসহ অন্যান্য ফসল আবাদের কার্যক্রম জোরদার করা হচ্ছে। সবজি উৎপাদনের জন্য ভাসমান বেড পদ্ধতি হাওর এলাকায় চালু করার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

মতিয়া চৌধুরী বলেন,  বোরো মৌসুমে আগাম রোপনের জন্য হাইব্রিডসহ অন্যান্য জাতের বীজতলা তৈরি করে চাষীদের মধ্যে চারা বিতরণের উদ্যোগ গ্রহণ করা হবে। এমনকি ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলায় ব্রি ধান-৪৮ জাতের (আউশ) ১২৫০ কেজি বীজ বিনামূল্যে বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, সম্ভাব্য সকল আউশ এবং আমনের জমিতে ধান রোপন নিশ্চিত করা হবে। নিবিড় শস্য ব্যবস্থাপনার মাধ্যমে আউশ বা আমন ফসলের কাঙ্খিত উৎপাদন নিশ্চিত করা হবে। আমন মৌসুমে হঠাৎ পানিতে ডুবতে পারে এমন জমিতে ব্রিধান-৫২, বিনাধান-১১ জাতকে অগ্রাধিকার ভিত্তিতে চাষাবাদের আওতায় আনা হবে।

ক্ষয়ক্ষতির গুরুত্ব উপজেলা পর্যায়ে সমন্বয় সভায় তুলে ধরা হবে। উপজেলা পরিষদের মাধ্যমে নাবী আমন ধানের চারা উৎপাদন ও বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষুদ্র, প্রান্তিকসহ সকল কৃষকের আমন জমি রোপণের আওতায় আনা হবে। এছাড়াও সিলেটের খাদিমনগরে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আসন্ন আমন মৌসুমের জন্য নাবী আমন ধানের চারা উৎপাদন করে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে বলেও জানান কৃষিমন্ত্রী।

Tags: জাতীয় সংসদ
Previous Post

চ্যাম্পিয়ন্স লিগে দাদা-নাতির লড়াই!

Next Post

ব্যাঙ্গালুরুর বিপক্ষে জয় চায় ঢাকা আবাহনী

Next Post

ব্যাঙ্গালুরুর বিপক্ষে জয় চায় ঢাকা আবাহনী

বাজেট আলোচনায় তর্কে জড়ালেন বর্তমান ও সাবেক তিন মন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT