চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগে দাদা-নাতির লড়াই!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:48 অপরাহ্ন 02, মে 2017
in স্পোর্টস
A A

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস মুখোমুখি হবে ফরাসি ক্লাব মোনাকোর। ওই ম্যাচে দুদলের হয়ে এমন দুজন খেলোয়াড় মাঠে নামবেন, যাদের একজনের ক্যারিয়ার যখন শুরু হয়ে গেছে আরেকজনের তখন জন্মই হয়নি। দুজনের বয়সের ব্যবধান ২০ বছরের বেশি।

তাদের একজন জুভেন্টাস অধিনায়ক জিয়ানলুইজি বুফন। অপরজন মোনাকো ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। এক ‘বৃদ্ধ’ ও অভিজ্ঞ গোলকিপারের বিরুদ্ধে এক কিশোরের এই লড়াইকে বলা হচ্ছে ‘দাদা-নাতির যুদ্ধ’।

ফরাসি নতুন তুর্কি এমবাপের জন্ম ২০ ডিসেম্বর ১৯৯৮’তে। আর বুফন জন্মেছেন ২৮ জানুয়ারি ১৯৭৮ সালে। দুজনের বয়সের ব্যবধান ২০ বছর ১০ মাস ২১ দিন। দিনের হিসাবে ৭ হাজার ৬’শ ৩১ দিন।

জুভ-মোনাকোর ধুন্ধুমার লড়াইয়ের ফাঁকে বুফন-এমবাপের ব্যক্তিগত লড়াইতেও মনোযোগ থাকবে দর্শকদের। কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দুই লেগে তিন গোল করেছেন এমবাপে। আর জুভেন্টাসের গোলবারের বিচক্ষণ প্রহরী তো নিজের রেকর্ড বাড়িয়েই চলেছেন।

দুজনের যে লড়াই হবে সেটা সেমিফাইনালের ড্র হওয়ার পর থেকেই টের পেয়েছেন তারা। তবে গত কয়েকদিনে বুফন-এমবাপে দুজনেই একে-অপরের প্রতি সম্মান রেখেই নিজেদের মত প্রকাশ করেছেন।

এমবাপে বলেন, ‘তিনি (বুফন) একজন ঐতিহাসিক গোলকিপার এবং বিশ্বের সেরা। আমি তার বিপক্ষে খেলতে যাওয়ায় রোমাঞ্চিত অনুভব করছি।’

একইরকম অভিব্যক্তি প্রকাশ করেছেন বুফনও। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে তিনি যখন মাঠে খেলেছেন ওই বছরের শেষ দিকে জন্ম হয় এমবাপের।

উয়েফার ওয়েবসাইটকে দেয়া সাক্ষাতকারে জুভেন্টাস অধিনায়ক বলেছেন, ‘ফুটবলে এত সময় ব্যয় করা জীবনের জন্য একটা সুন্দর ব্যাপার। এটা আরও আনন্দ এবং মজাদার যে আপনি এমন খেলোয়াড়দের সামনে উপস্থিত হচ্ছেন যখন আপনার ক্যারিয়ার শুরু হয়ে গেছে কিন্তু তাদের জন্মই হয়নি’।

Tags: চ্যাম্পিয়ন্স লিগ
Previous Post

এবার রাজধানীর মহাখালী থেকে মার্সিডিজ উদ্ধার

Next Post

 হাওরে খাদ্য সহায়তাসহ বিনামূল্যে কৃষি উপকরণ দেয়া হবে: কৃষিমন্ত্রী

Next Post
আবগারি শুল্ক

 হাওরে খাদ্য সহায়তাসহ বিনামূল্যে কৃষি উপকরণ দেয়া হবে: কৃষিমন্ত্রী

ব্যাঙ্গালুরুর বিপক্ষে জয় চায় ঢাকা আবাহনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT