চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ মে দ্বিতীয় দফায় রানঅফ ভোটের জন্য লড়বেন লা পেন এবং মাক্রোঁ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 পূর্বাহ্ন 24, এপ্রিল 2017
in আন্তর্জাতিক
A A

ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে আগামী ৭ মে দ্বিতীয় দফায় ‘রানঅফ’ ভোটের জন্য লড়বেন কট্টর ডানপন্থি প্রার্থী মারিন লা পেন এবং ৩৯ বছর বয়সী এম্যানুয়েল মাক্রোঁ।

২৩ এপ্রিল প্রথম রাউন্ড ভোটের ফলাফলে সিডনিতে ৯৬% ভোট পড়েছে। তার মধ্যে সাবেক অর্থমন্ত্রী এবং সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট প্রার্থী এম্যানুয়েল মাক্রোঁ পেয়েছে ২৩.৯% এবং নিকটবর্তী প্রতিদ্বন্দ্বি প্রার্থী কট্টর ডানপন্থি প্রার্থী মারিন লা পেন পেয়েছেন ২১.৪% ভোট।সুতরাং আগামী নির্বাচনের জন্য ফ্র্যান্সিস ফিলোন, জিন-লুক ম্যালেঞ্চনকে পিছনে ফেলে ফ্রান্সের প্রেসিডেন্ট লড়াই এগিয়ে রইলেন এম্যানুয়েল মাক্রোঁ।

নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মধ্য থেকে প্রথম রাউন্ডে সবচেয়ে বেশী ভোট পাওয়া দু’জন প্রার্থী নিয়ে দ্বিতীয় রাউন্ডের ভোটকে ‘রানঅফ ভোট’ বলা হয়ে থাকে। প্রথম রাউন্ডে জয়ী হওয়ার পর এম্যানুয়েল মাক্রোঁ জন্য দ্বিতীয় রাউন্ডে বিজয়টা প্রায় নিশ্চিত হয়ে গেল। তার বিজয়কে অনেকে ফ্রান্সের ইতিহাসের সূচনা বলে অভিহিত করেছেন।

এদিকে  বিজয়ী ভাষণে তার সমর্থকদের উ্দ্দেশ্যে ম্যাকোঁ বলেন,‘আমি আশা করি আমিই আপনাদের প্রেসিডেন্ট হতে চলেছি। আমি ফ্রান্সের সকল জনগণের প্রেসিডেন্ট হতে চাই, আমি সকল দেশপ্রেমিকের প্রেসিডেন্ট হয়ে সকল ধরনের জাতীয়তাবাদী হুমকি থেকে ফ্রান্সকে রক্ষা করেতে চাই।’

এদিকে হারের পর  মারিন লা পেন বলেন, জনগণের জন্য প্রতিনিধি এবং ফ্রান্সের টিকে থাকা থেমে গেলে। তবে তিনি এই নির্বাচনের ফলাফলকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন।এবিষয়ে  লা পেন বলন ‘যেখান থেকেই আসেন না কেন, যাহোক তাদের ওরিজিন, এবং প্রথম রাউন্ডে যাকেই ভোট দিন না কেন  আমি তাদের সবাইকে আমদের সাথে আসার আহ্বান জানায়।পুরোনো সকল বিবাদকে ত্যাগ করে আমাদের দেশের জন্য কোনটা খুব গুরত্বপূর্র্ণ তা্র উপর জোর দিন।’

নির্বাচনের জনমত জরিপ বলছে, প্রথম দফা ভোটে কারো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না হওয়ায়, প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীকে নিয়ে ৭ মে দ্বিতীয় দফায় ‘রানঅফ ভোট’ হবে।

জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মেরকেলের মুখপাত্র ইউরোপিয়ান ইউনিয়ন ও সামজিক অর্থনৈতিক ব্যবস্থাকে মুজবত করতে আগামী নিবার্চনের জন্য তাকে শুভ কামনা জানিয়ে একটি টুইট করেছেন।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জিয়ান ক্লাউডে জাঙ্কার,ম্যাকোঁকে শুভ কামনা জানিয়ে এক টুইট বার্তায় বলেন, এই ফলাফল আমাদের জন্য আশা এবং ভবিষৎ।

সাবেক অর্থমন্ত্রী এবং সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট প্রার্থী এম্যানুয়েল মাক্রোঁ (৩৯) তার নিজস্ব রাজনৈতিক দল এন মার্চে (অগ্রযাত্রা) গঠন করেন গত বছর।নিম্ন আয়ের মানুষের উন্নয়নের লক্ষ্যে রাজনীতিতে প্রবেশের ঘোষণা ছিল এই উদারনৈতিকের। তার রাজনৈতিক মেনিফেস্টোতে সমাজতন্ত্রের অনেক বিষয়ই দেখা যায়। আর এ ধরনের আদর্শের প্রেসিডেন্ট প্রার্থী হওয়া এম্যানুয়েল মাক্রোঁ দেশজুড়ে বেশ সাড়া ফেলেছেন। রাজনৈতিক জীবনে এখনই তুমুল সাফল্যের মুখ দেখা নেতার ব্যক্তিজীবনও কিন্তু কম আকর্ষণীয় নয়।

Previous Post

মুক্তিতেই বাজিমাত বিবার!

Next Post

কবর থেকে উঠানো হলো মালদ্বীপের মডেল কন্যা রাউধার মরদেহ

Next Post

কবর থেকে উঠানো হলো মালদ্বীপের মডেল কন্যা রাউধার মরদেহ

কুড়িগ্রামে অর্ধশতাধিক ভারতীয় হাতির তাণ্ডব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT