চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবর থেকে উঠানো হলো মালদ্বীপের মডেল কন্যা রাউধার মরদেহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 পূর্বাহ্ন 24, এপ্রিল 2017
in অপরাধ, রাজশাহী
A A

আবু সালে মো. ফাত্তাহ: মালদ্বীপের নাগরিক রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ শিক্ষার্থী ও আন্তর্জাতিক মডেল কন্যা রাউধা আতিফের মরদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে উঠানো হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ মর্গে তার ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তে তিন সদস্যের মেডিকেল টিমও গঠন করা হয়েছে।

সোমবার সকালে বৃষ্টির পর রাজশাহী হেতেমখাঁ কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. রক্তিম চৌধুরীকে উপস্থিত ছিলেন। গত ১৬ এপ্রিল সিআইডি কর্মকর্তা আসমাউল হক রাউধার লাশ কবর থেকে তুলে পুন:ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন জানান। পরে শুনানী শেষে ১৮ এপ্রিল বিকেলে রাজশাহী মহানগর হাকিম আদালত-১ এর বিচারক মাহবুবুর রহমান রাউধার লাশ কবর থেকে তোলার আদেশ দেন।

মরদেহ উঠানোর ব্যাপারে সিআইডিতে ফোন করে মালদ্বীপ থেকে আপত্তি জানিয়েছেন রাউধার মা আমিনাথ মুহাররিমা। তবে রাউধার বাবা ডা. আতিফ মরদেহ উত্তোলন করতে চেয়েছেন, বর্তমানে তিনি রাজশাহীতে রয়েছেন।

পোষ্টমর্টেম শেষে তার লাশ আবার রাজশাহী মহানগরীর হেতেমখাঁ কবরস্থানে দাফন করা হবে।

গত ২৯ মার্চ দুপুরে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউধার মরদেহ উদ্ধার করা হয়।  পুলিশ তখন জানিয়েছিল,  সিলিং ফ্যানের সঙ্গে কাপড় বেঁধে গলায় ফাঁস দিয়ে রাউধা আত্মহত্যা করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই তার সহপাঠীরা রাউধার ঝুলন্ত মরদেহ নামিয়ে ফেলে।

গত ৩০ মার্চ রাউধার মরদেহ দেখতে রাজশাহীতে আসেন মালদ্বীপের রাষ্ট্রদূত আয়েশাথ শান শাকির এবং তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা। ৩১ মার্চ মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে ময়না তদন্ত সম্পন্ন হয়। রাউধা আত্মহত্যা করেছে উল্লেখ করে বোর্ড ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেয়।

মালদ্বীপের নাগরিক রাউধা আথিফের জন্ম ১৯৯৬ সালে ১৮ মে। তিনি রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রাউধা পড়ালেখার পাশাপাশি মডেলিং করতেন। ২০১৬ সালের অক্টোবর মাসে বিশ্বখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণে আরোও পাঁচ মডেলের সঙ্গে রাউধাও ছিলেন।

Previous Post

৭ মে দ্বিতীয় দফায় রানঅফ ভোটের জন্য লড়বেন লা পেন এবং মাক্রোঁ

Next Post

কুড়িগ্রামে অর্ধশতাধিক ভারতীয় হাতির তাণ্ডব

Next Post

কুড়িগ্রামে অর্ধশতাধিক ভারতীয় হাতির তাণ্ডব

দাবা খেললে বুদ্ধি বাড়ে না!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT