চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় ম্যাচে কৃষ্ণা, সানজিদাদের বড় জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:30 অপরাহ্ন 23, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

চীনে প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। রোববার শানজি অনূর্ধ্ব-১৬ দলকে ৪-১ গোলের ব্যবধানে হারায় বাংলাদেশের মেয়েরা।

চীনের জিয়ানে প্রথম ম্যাচে শনিবার বিকেলে চীন অনূর্ধ্ব-১৪ দলের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ।

বাংলাদেশের এই দলটি সেপ্টেম্বরে এএফসি কাপের চূড়ান্তপর্বে খেলবে। থাইল্যান্ডে সেই আসরে নামার আগে প্রস্তুতিমূলক সফর চলছে। জাপান ও সিঙ্গাপুরে প্রস্তুতি ম্যাচ খেলার পর এখন চীনে তারা।

বাংলাদেশ এদিন ম্যাচের ৮ মিনিটের মাথায় এগিয়ে যায়। লেফট উইঙ্গার মারজিয়া গোল করেন। ঠিক পরের মিনিটে রাইট উইঙ্গার রাজিয়া দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন।

প্রথম ম্যাচের মতো এই ম্যাচটিও তিনভাগে খেলা হয়েছে। প্রথমভাগে ১-০তে এগিয়ে ছিল বাংলাদেশ।

এরপর ৩২তম মিনিটে অধিনায়ক কৃষ্ণার পাস থেকে বল ধরে তোহুরা ব্যবধান দ্বিগুণ করেন। ৪৪ মিনিটের সময় স্ট্রাইকার সিরাত জাহান ব্যবধান ৩-০ করেন।

তৃতীয়ার্ধে চীনের প্রাদেশিক এই দলটি লড়াইয়ে ফিরে আসার চেষ্টা করে। ৮৪তম মিনিটে লোউ জিমেই একটি গোল শোধও করেন।

কিন্তু ফরওয়ার্ড সুলতানা শেষদিকে মনিকার পাস ধরে আরেকটি গোল করলে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।

সোমবার সিএফএ অনূর্ধ্ব-১৪ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

Tags: অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল
Previous Post

হামদ ও নাতের অ্যালবাম করবেন শাহনাজ রহমতুল্লাহ

Next Post

মাসুম আজিজকে বাইপাস অস্ত্রোপচার করতে হবে

Next Post
মাসুম আজিজ

মাসুম আজিজকে বাইপাস অস্ত্রোপচার করতে হবে

বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে অনৈতিক ব্যবসা করছে বিদেশী ক্রেতারা: সিপিডি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT