চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামদ ও নাতের অ্যালবাম করবেন শাহনাজ রহমতুল্লাহ

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
7:19 অপরাহ্ন 23, এপ্রিল 2017
in বিনোদন
A A
‘ক্ষুদে গানরাজ’ আয়োজনে ফেরদৌস আরা, শাহরাজ রহমতউল্লাহ ও এস আই টুটুল

‘ক্ষুদে গানরাজ’ আয়োজনে ফেরদৌস আরা, শাহরাজ রহমতউল্লাহ ও এস আই টুটুল

‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে’, ‘একতারা তুই দেশের কথা বলরে‌ এবার বল্’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, ‘আমায় যদি প্রশ্ন করে’,‘ যে ছিল দৃষ্টির সীমানায়’সহ এমন অনেক চিরসবুজ গান উপহার দিয়েছেন শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। কয়েক বছর হলো তিনি এড়িয়ে চলছেন মিডিয়া। গান থেকে নিয়েছেন অবসর। মন দিয়েছেন সংসার ও ধর্মকর্মে। স্বামী মেজর (অব.) রহমতুল্লাহর সঙ্গে ওমরা করে এসেছেন। গান থেকে অবসর নিলেও একটি হামদ ও নাতের অ্যালবাম করার কথা জানালেন চ্যানেল আই অনলাইনকে। আজ রোববার সন্ধ্যায় ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় অতিথি বিচারক ছিলেন তিনি। অনুস্ঠানটি ধারন করা হয় চ্যানেল আই ভবনের স্টুডিওতে।

শাহনাজ রহমতুল্লাহ বলেন, ‘কয়েক বছর আগে ওমরাহ করে গান থেকে অবসর নিয়েছি। এরপর আর মিডিয়ার সামনে আসিনি। ধর্মকর্ম ও সংসারে মনযোগী হওয়ার চেষ্টা করছি। তবে চ্যানেল আইয়ের এই অনুষ্ঠানে এলে আমাকে আর গাইতে হবে না, শুধু বিচারক হতেই এসেছি।’

গান থেকে অবসর নিলেও একটি হামদ ও নাতের অ্যালবাম করার ইচ্ছার কথা জানিয়ে বলেন, ‘পাঁচ–ছয়টি ভালো গান নিয়ে একটি হামদ নাতের অ্যালবাম করার পরিকল্পনা আছে।’

আজ সন্ধ্যায় রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এর প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা এবং ব্যান্ড তারকা এস আই টুটুল। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মীম চৌধুরী,

প্রতিযোগিতা ও প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। তিনি বলেন, ‘আজকের পর্বটি অংশগ্রহণকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের প্রাপ্ত নম্বরের উপর নির্ধারিত হবে কে বিজয়ী হবে। শাহনাজ রহমতুল্লাহ সংগীতজগতের একজন জীবন্ত কিংবদন্তি। ২০টি গানের মধ্যে তার গাওয়া চারটি গান বিবিসির সর্বকালের সেরা বাংলা গানের তালিকায় স্থান পেয়েছে। গান ছেড়ে দেওয়ায় তাকে আর দেখা যায় না। যেহেতু গানে দেখা যায় না, তাই বিচারক হিসেবেই তার ভক্তদের সামনে হাজির করেছি আমরা।’

‘ক্ষুদে গানরাজ’ নিয়মিত প্রচার হচ্ছে চ্যানেল আইতে।

Tags: শাহনাজ রহমতুল্লাহ
Previous Post

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণের সম্ভাবনা

Next Post

দ্বিতীয় ম্যাচে কৃষ্ণা, সানজিদাদের বড় জয়

Next Post

দ্বিতীয় ম্যাচে কৃষ্ণা, সানজিদাদের বড় জয়

মাসুম আজিজ

মাসুম আজিজকে বাইপাস অস্ত্রোপচার করতে হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT