চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিছু ইতিবাচক দিক থাকলেও ব্যাংকিং খাত কিছুটা সমস্যায়: সিপিডি

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
4:24 অপরাহ্ন 16, এপ্রিল 2017
in অর্থনীতি
A A

অর্থনীতিতে মূল্যস্ফীতি, সুদের হার, ব্যক্তিখাত বিনিয়োগে ইতিবাচক থাকলেও ব্যাংকিং খাত কিছুটা সমস্যায় রয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এ খাতে একদিকে কু-ঋণের পরিমাণ বাড়ছে অন্যদিকে রেমিট্যান্স প্রবাহ নেতিবাচক ধারায় থাকাকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

রোববার রাজধানীর মহাখালির ব্র্যাক ইন সেন্টারে জাতীয় বাজেট ২০১৭-২০১৮ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংবাদ সম্মেলনে মূলপ্রবন্ধে সিপিডির পক্ষে এসব কথা বলেন সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান।

আগামী বাজেট নিয়ে সিপিডির পর্যালোচনায় বলা হয়, ৩-৪ বছরের মধ্যে এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন ভালো, মূল্যস্ফীতি নিম্নমুখী, রাজস্ব আদায়ও বেড়েছে। এ কারণে আগামী অর্থবছরে সম্প্রসারিত বাজেট দেয়ার সুযোগ রয়েছে। তবে ব্যাংকিং খাতে কু-ঋণ বেড়ে গেছে। এ খাতে জরুরী সংস্কার করতে হবে। এছাড়া সুদের হারের সঙ্গে ব্যাংকের ডিপোজিট রেটের প্রার্থক্য বাড়ছে, এটি সমন্বয় করতে হবে।

রাজস্ব আহরণ প্রসঙ্গে সিপিডির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে অর্থাৎ প্রথম প্রান্তিকে রাজস্ব আহরণ প্রবৃদ্ধি ২০ দশমিক ৬ শতাংশ ছিল। বর্তমানে রাজস্ব আহরণ প্রবৃদ্ধি ৩৮ দশমিক ৯ শতাংশ। অন্যান্য বারের মতো এবারও রাজস্ব আহরণে ঘাটতির শঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত রাজস্ব আহরণে চাঙ্গাভাব আছে।

তিনি আরো বলেন, অর্থবছরের শেষ প্রান্তিকে অর্থাৎ পরবর্তী ৩ মাসের মধ্যে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না এনবিআর। কারণ জুলাই-অক্টোবরে রাজস্ব লক্ষ্যমাত্রায় ঘাটতি থাকায় চতুর্থ প্রান্তিকে ৪৫ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে। বর্তমান পরিস্থিতিতে যা কোনোভাবেই সম্ভব নয়।

এ সময় চলতি অর্থবছর বছর শেষে মোট রাজস্বে ৩৮ হাজার কোটি টাকা ঘাটতি থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সিপিডি।

সংস্থাটির পক্ষ থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য অধিক প্রণোদনা এবং তেলের দাম সমন্বয়ের পাশাপাশি টাকার মূল্যমান কমানোর পরামর্শ দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিপিডি’র ফেলো অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান প্রমুখ।

 

Tags: এনবিআরকু-ঋণবাজেটব্যাংকিংসিপিডি
Previous Post

জঙ্গিবিরোধী অভিযান নিয়ে কী ধরণের মন্তব্য করা উচিৎ

Next Post

‘এই জয় বলছে, আমরা ফিরে আসতে পারি’

Next Post

‘এই জয় বলছে, আমরা ফিরে আসতে পারি’

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় সাংসদ রানার জামিন ১৮ এপ্রিল পর্যন্ত স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT