চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবিরোধী অভিযান নিয়ে কী ধরণের মন্তব্য করা উচিৎ

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
4:14 অপরাহ্ন 16, এপ্রিল 2017
in বাংলাদেশ
A A
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক

জঙ্গিবিরোধী অভিযান নিয়ে কিছু রাজনৈতিক দলের নেতার দায়িত্বজ্ঞানহীন মন্তব্যর নিন্দা জানিয়ে পুলিশের আইজি এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদ বিরোধী কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে প্রকারান্তরে তারা অপশক্তিকেই প্রশ্রয় দিচ্ছে। কিন্তু দেশের জনসাধারণ কখনোই জঙ্গিবাদের পক্ষে ছিল না, এখনো নেই।

জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ আবু কয়ছর ও মোহাম্মদ মনিরুল ইসলামের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে  নিহতদের স্বজনদের অনুদানের চেক হস্তান্তর করেন পুলিশের আইজি এ কে এম শহীদুল হক।

জঙ্গিবাদের বিষয়ে বাংলাদেশ পুলিশের অবস্থান স্পষ্ট জানিয়ে আইজি এ কে এম শহিদুল হক বলেন, জঙ্গিদেরকে বাংলাদেশ পুলিশ কোনো রকম ছাড় দিচ্ছে না। বীরত্ব আর সাহসিকতার সঙ্গে পুলিশ জঙ্গিবাদসহ যাবতীয় সন্ত্রাসী কার্যকলাপ মোকাবেলা করে যাচ্ছে।

তিনি বলেন, জঙ্গিবিরোধী অভিযান সফল করতে আমরা লেফটেন্যান্ট কর্ণেল আজাদ, ওসি সালাইদ্দিন, ইন্সপেক্টর মনিরুল, কয়সর, কনস্টেবল আনসারুল, জহিরুলের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বীর সদস্যদের হারিয়েছি। জঙ্গিবাদ বিরোধী অভিযান চলমান আছে এবং থাকবে।

এছাড়া পুলিশ সদস্যরা এ আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও দাবি করেন তিনি।

জঙ্গিবাদ যে ধর্মীয় কারণে হচ্ছে না তা জানিয়ে আইজি বলেন, এদেশের মানুষ ধর্ম অন্তপ্রাণ কিন্তু কোনভাবেই ধর্মান্ধ নয়। এদেশের আপামর জনসাধারন কখনোই জঙ্গিবাদের পক্ষে ছিল না, এখনো নেই।

অনুষ্ঠানের শুরুতে নিহত দুই পুলিশ কর্মকর্তার আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি মো: মইনুর রহমান চৌধুরী ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও নিহতদের পরিবারের সদস্যরা।

Tags: আইজিপিজঙ্গিবাদ
Previous Post

‘মান্টোস্তান’ দেখতে চায় মান্টোর পরিবার

Next Post

কিছু ইতিবাচক দিক থাকলেও ব্যাংকিং খাত কিছুটা সমস্যায়: সিপিডি

Next Post

কিছু ইতিবাচক দিক থাকলেও ব্যাংকিং খাত কিছুটা সমস্যায়: সিপিডি

‘এই জয় বলছে, আমরা ফিরে আসতে পারি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT