চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব–অপু জুটিকে পর্দায় কেউ দেখবে না

মেহেদী মাসুদ by মেহেদী মাসুদ
10:33 অপরাহ্ন 11, এপ্রিল 2017
in বিনোদন
A A
শাকিব খান

শাকিব খান

‘শাকিব খান–অপু বিশ্বাস জুটিকে পর্দায় আর কেউ দেখবে না। স্বামী–স্ত্রী রোমান্স পর্দায় কেউ পছন্দ করে না। আমি পুরো ব্যাপারটি গোপন করেছি, কারণ এখানে আমার চেয়ে অপুর কেরিয়ার মুখ্য ছিল। কারণ অপু সিনেমা করতে চায়। ও চলচ্চিত্র থেকে সরে যেতে চায়নি। কথা ছিল, আগামী কোরবানীর ঈদেই আমার সঙ্গে অপুর সিনেমা মুক্তি পাবে। ও নিজেকে সেভাবেই প্রস্তুত করছিল। নিয়মিত জিমে যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত বোকামি করে ফেলল।’ বললেন শাকিব খান।

আজ মঙ্গলবার রাতে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে ‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎ​কারে কথাগুলো বলেছেন চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান।

তিনি আরও বলেন, ‘অপু আমার সন্তানের মা। আমার স্ত্রী।’

শিশু আব্রাহামের ব্যাপারে বলেন, ‘আমি দুইদিন আগেও গিয়ে আমার ছেলে আর তার মাকে সঙ্গে নিয়ে বেড়াতে বের হয়েছি। শুটিং থেকে ফিরে আমার ছেলেকে দেখার জন্য ছুটে গেছি। কিন্তু কাল টিভির পর্দায় আমার ছেলের অসহায় মুখ আমি সহ্য করতে পারিনি। বুঝতে হবে সে শাকিব খানের ছেলে।’

গতকাল সোমবার বিকালে নিউজ টোয়েন্টিফোরের লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে হাজির হন। এই অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, শাকিবকে বিয়ে করে নিজের নাম পাল্টে রাখেন অপু ইসলাম খান। ২০০৮ সালে ১৮ এপ্রিল তাঁদের বিয়ে হয়। শাকিবের ঢাকার বাসায় এ বিয়ে হয়। দুই পরিবারের কাছের লোকজন এই বিয়েতে উপস্থিত ছিলেন। শাকিবের ভালো ও তার কেরিয়ারের কথা বিবেচনা করে এত দিন বিষয়টি গোপন রেখেছেন অপু।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার এই ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। শাকিব খান আর অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের বয়স এখন ছয় মাস।

Tags: শাকিব খান
Previous Post

রিয়াল-বায়ার্নের সমতার দেয়াল ভাঙার সুযোগ

Next Post

তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

Next Post

তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

সুপ্রিম কোর্টের ভাস্কর্যটি আমারও পছন্দ না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT