চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-বায়ার্নের সমতার দেয়াল ভাঙার সুযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 অপরাহ্ন 11, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশিবার একে অপরের মুখোমুখি হয়েছে বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ। সংখ্যাটা ২২ বার। সবসময়ই বেশ রোমাঞ্চের গন্ধ থাকে এই দুই দলের লড়াইয়ে। নকআউট পর্বে ১০ বারের দেখায় ৫ বার করে সমান জয় পেয়েছে রিয়াল এবং বায়ার্ন। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে সমতার এই দেয়াল ভাঙার পালা তাদের।

সর্বশেষ ২০১৪ সালে রিয়ালের সঙ্গে দেখা হয় বাভারিয়ানদের। সেই ম্যাচের ফল একই সঙ্গে হতাশা এবং উৎসাহ জাগাতে পারে জার্মান পরাশক্তিদের। অ্যালিয়াঞ্জ অ্যারিনায় রামোস এবং রোনালদোর জোড়া গোলে ৪-০ গোলে হেরে গিয়েছিল বায়ার্ন যা নিজেদের মাঠে অন্যতম বড় হার।

এই ফল যদি হয় হতাশার, তাহলে আশার বাতি জ্বালাচ্ছে কোচের নামটি। কার্লো আনচেলত্তি। গা জ্বালানো সেই হারের অন্যতম নায়ক এখন বায়ার্নের কোচ হয়ে আলো ছড়াচ্ছেন।

পুরাতন শিষ্য জিদানের সঙ্গে দেখাই হয়ে যাচ্ছে কার্লো আনচেলত্তির। তবে প্রতিপক্ষ হিসেবে। বুধবার রাতে বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় ডাগআউটে যখন বসবেন কোচ আনচেলত্তি তখন প্রতিপক্ষের ডাগআউটে থাকবেন তারই শিষ্য জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের কোচ হয়ে। এই দুইজনের জুটি রিয়ালকে এনে দিয়েছিল ‘লা ডেশিমা’ বা ১০ম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

রোমাঞ্চের লড়াইয়ে আদান-প্রদান হতে পারে আবেগরও। রিয়াল এবং বায়ার্নের হয়ে খেলেছেন এমন তিনজন ফুটবলার দেখা পাবেন তাদের পুরনো ক্লাবের সাথীদের। ২০১৪ সালেই বায়ার্নকে বিদায় বলে দিয়ে রিয়ালে নাম লিখিয়েছিলেন টনি ক্রুস। আর টনি ক্রুস যখন লস ব্লাঙ্কোস দলে ঢুকছেন বায়ার্নে তার জায়গাটা নিয়েছেন রিয়াল মিডফিল্ডার জাবি আলোন্সো।

দল নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে হচ্ছে স্বাগতিক কোচ কার্লো আনচেলত্তিকে। ম্যাট হামলসহ আরও কয়েকজন চোটে আক্রান্ত। ইতালিয়ান কোচকে তাই দল সাজাতে বেশ ভাবতে হবে। তবে জিদানের তেমন সমস্যা নেই। রোনালদো, বেল, বেনজামারা সবাই ফর্মে।

চোট, ফর্মহীনতা যতই সমস্যা থাকুক দলদুটির নাম যখন রিয়াল, বায়ার্ন- লড়াই তখন হবেই।

Tags: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
Previous Post

হার্টের রিংয়ের দাম কমাতে ১৫ সদস্যের কমিটি

Next Post

শাকিব–অপু জুটিকে পর্দায় কেউ দেখবে না

Next Post
শাকিব খান

শাকিব–অপু জুটিকে পর্দায় কেউ দেখবে না

তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT