চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইতি রবীন্দ্রনাথ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 অপরাহ্ন 08, এপ্রিল 2017
in বিনোদন
A A
‘ইতি রবীন্দ্রনাথ’ অনুষ্ঠানে অতিথিরা

‘ইতি রবীন্দ্রনাথ’ অনুষ্ঠানে অতিথিরা

আবৃত্তি সংকলনের মোড়ক খোলার অনুষ্ঠান। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে যারা আমন্ত্রিত হয়ে এসেছিলেন, তাদের উজ্জ্বল আলোয় আলোকিত হয়েছে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন। সবাই মিলে সামিউল ইসলাম পোলাকের আবৃত্তির সংকলন ‘ইতি রবীন্দ্রনাথ’–এর মোড়ক খুলেছেন। প্রধান অতিথি ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, বিশেষ অতিথি ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক জয়শ্রী কুণ্ডু।

সামিউলের কণ্ঠে ধারণ করা অথর্ববেদ ও রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ‘কোথায় আলো’ কবিতার সঙ্গে নাচ করেন চাঁদনী ও আবু নাঈম। নিজের লেখা কবিতা পড়ে শোনান অনুষ্ঠানের সভাপতি আসাদ চৌধুরী। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী।

সিডিটি প্রকাশ করেছে ভারতের হিন্দুস্তান রেকর্ড। বাংলাদেশ ছাড়াও ভারতে পাওয়া যাবে সিডিটি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবীন্দ্রসংগীতশিল্পী শামা রহমান। তার আমন্ত্রণে মঞ্চে আসেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ, স্থপতি ও সংগীতশিল্পী মুস্তফা খালিদ পলাশ, কবি রবীন্দ্র গোপ, কবি সৈয়দ আল ফারুক, ভারতের পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী কমলিকা চক্রবর্তী, নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হীরু, ছড়াকার পলাশ মাহবুব, চিত্রশিল্পী প্রীতি আলী, অভিনয়শিল্পী কাজী রুমা, পাবলিক সার্ভিস কমিশনের সচিব আক্‌তারী মমতাজ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক রাজিউল হাসান, বিশ্বরঙ ফ্যাশন হাউসের কর্ণধার বিপ্লব সাহা, বিবিয়ানা ফ্যাশন হাউসের লিপি খন্দকার, চিত্রশিল্পী প্রিতী আলী প্রমুখ।

‘ইতি রবীন্দ্রনাথ’ অ্যালবামে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কাব্যগ্রন্থের পাশাপাশি আছে পত্রসাহিত্য থেকে পাঠ, রবার্ট বার্নসের লেখা কবিতার অনুবাদ এবং ভানুসিংহের পদাবলী থেকে পাঠ। অ্যালবামের আবহসঙ্গীত করেছেন সুমন সরকার। আবৃত্তির সাথে গানে কণ্ঠ দিয়েছেন ভারতের রবীন্দ্রসঙ্গীতশিল্পী শ্রেয়া গুহঠাকুরতা ও বাংলাদেশের স্বপ্নীল সজীব। একটি পাঠে আবৃত্তি করেছেন ভারতের ইমন চক্রবর্তী।

‘ইতি রবীন্দ্রনাথ’ অ্যালবামের মোড়ক খোলেন আমন্ত্রিত অতিথিরা
Tags: সামিউল ইসলাম পোলাক
Previous Post

প্রধানমন্ত্রী দেশে ফিরলে গণসংবর্ধনা দেওয়া হবে: ওবায়দুল কাদের

Next Post

‘জাতীয় চলচ্চিত্র কেন্দ্র’ প্রতিষ্ঠার আশ্বাস তথ্যমন্ত্রীর

Next Post
জাতীয় চলচ্চিত্র কেন্দ্র নির্মাণের আশ্বাস দিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

‘জাতীয় চলচ্চিত্র কেন্দ্র’ প্রতিষ্ঠার আশ্বাস তথ্যমন্ত্রীর

ঢাকা চলচ্চিত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

ঢাকা চলচ্চিত্র আন্দোলনের আত্মপ্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT