চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রেয়া ঘোষালের গানে মুগ্ধ শ্রোতারা

সৈয়দ নূর-ই- আলম by সৈয়দ নূর-ই- আলম
10:34 পূর্বাহ্ন 01, এপ্রিল 2017
in বিনোদন
A A
শ্রেয়া ঘোষাল

শ্রেয়া ঘোষাল

মিষ্টি একটা একটা পরিচিত মিউজিক বেজে ওঠে। সুসজ্জিত মঞ্চে তখন আধো অন্ধকার। এমন আলোতেই তিনি এলেন, সাথে সাথে মঞ্চের সব আলো জলে উঠলো। কোনো কথা না বলে মিউজিকের সুর ধরেই চলে গেলেন গানে। কণ্ঠে উঠে এলো সেমি ক্লাসিক্যাল গান ‘মোহে রং দে লাল’ গানটি। প্রথমেই সুরের বন্যায় ভেসে গেল শ্রোতাদের মন। তারপর আরো একটি একইরকম গান। এবার ‘দিওয়ানী হো দিওয়ানী, দিওয়ানী হো গায়ি’ গানের মাধ্যমে মুগ্ধতা

ছড়াতে শুরু করলেন তিনি। গানের মাঝে বলে উঠলেন, ‘ভীষণ ভালো লাগছে আপনাদের সামনে গাইতে পেরে। যতবারই ঢাকায় এসেছি, ততবারই মুগ্ধতা নিয়েই ফিরেছি। এমন সমঝদার শ্রোতা পেলে কার না ভালো লাগে’। যিনি মুগ্ধতা ছড়াতে অভ্যস্ত তিনি বাংলাদেশের মতো শ্রোতা পেয়ে নাকি মুগ্ধ! এমন বিনয়ী কথা কেবল তাকেই মানায়। তিনি হলেন উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীয় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশনের নবরাত্রি হলে জমে উঠেছিল ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’। আয়োজন করে অক্টোপি। সাথে ছিলো এটিএন ইভেন্টস। শ্রেয়া যখন মঞ্চে উঠেন ঘড়িতে তখন রাত ৯টা বাজে। পড়নে তার লাল স্যালোয়ার কামিজ। তার থেকে ঠিকরে বের হচ্ছিল লাল আভা। হল তখন শ্রোতায় পরিপূর্ণ।

গানের মাঝে কথাও বলেন শ্রেয়া ঘোষাল

দুটি সেমি ক্ল্যাসিকের পর শ্রেয়ার কণ্ঠে উঠে এলো রোমান্টিক ‘বাহারা বাহারা হুয়া দিল পেহলে বার হে’ গানটি। সামনে শ্রোতাদের মধ্যে তখন তুমুল করতালি। তারপর একে একে গাইলেন- আগার তুম মিল যাও, জাদু হে নেশা হে, ওয়াদা রাহা শিরোনামের গানগুলো।

গান শেষ হলে জানালেন এ আর রহমানের গানের প্রতি তার আসক্তির কথা। বললেন, ‘ছোটবেলায় আমার বাবা গানের ক্যাসেট এনে দিত। তখন এ আর রহমানের ‘রোজা’ ও ‘বোম্বে’ ছবির গান মুগ্ধ হয়ে শুনতাম।’

এরপর এ আর রহমানকে উৎসর্গ করে তারই কম্পোজ করা ‘ইশকে বিনা কেয়া জিনা ইয়ারো’, ‘রোজা জানে মান’, ‘জিয়া জলে জান চালে নেয়না তলে’ গানগুলো গাইলেন। দর্শক মুগ্ধতায় এ গানগুলো শুনলো।

বিরতি না দিয়ে শ্রেয়ার কণ্ঠে একে একে উঠতে লাগলো- কেয়সে মুঝে তুম মিল গায়ে, সাসো মে তেরি, মানওয়া লাগে লাগেরে সাভেরে, মে তেনু সামঝা বাকি গানগুলো। শ্রেয়ার গানের সুরের সাগরে ভাসতে ভাসতে হারিয়ে যেতে লাগলো শ্রোতারা। কখনো হাততালি কখনোবা মাথা দোলাতে দোলাতে তার গানের সঙ্গে তাল মিলাচ্ছিল শ্রোতারা। যেন সুরের ঝরণা বয়ে যাচ্ছিল পুরো হল জুড়ে আর তাতে গোসল করছিলেন শ্রোতারা।

শ্রেয়া ঘোষাল

এবার তিনি গাইলেন একটি বাংলা গান। অনুপমের গাওয়া শ্রেয়ার ভালোলাগা  একটি বাংলা গান গাইলেন এবার। ‘মিলেছে সুর, মেলেছে ডানা’ শিরোনামের এ গানের পর আবার হিন্দি গান কণ্ঠে উঠে এলো। গাইলেন দুটি গান। এগুলো হলো- লাগলেন নজরে রে সে নজরে মিলে, মে মার জাওয়া। তারপর আবারও বাংলা এরপর আবারও হিন্দি গান। এভাবে প্রায় রাত ১১টা পর্যন্ত গাইলেন। শ্রেয়ার গানের মাঝে মাঝে কণ্ঠ দিয়েছেন এই আয়োজনে আরো একজন কণ্ঠশিল্পী কলকাতার কিঞ্জল চট্টোপাধ্যায়। দর্শক তখন বুদ হয়ে হয়ে রইল তার গানের রেশ ধরে। শ্রেয়া ঘোষাল যেন আগত প্রতিটি শ্রোতার মনমগজে কণ্ঠ জাদুতে মুগ্ধতা ছড়িয়ে দিয়ে গেলেন।

‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আমব্রিন। বাংলাদেশের শিল্পীদের মধ্যে এতে আরও গান করেন মিফতাহ জামান, পিন্টু ঘোষ ও আনিকা।

ছবি : জাকির সবুজ

Tags: শ্রেয়া ঘোষাল
Previous Post

প্যারাগুয়েতে প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে গুলি

Next Post

‘অপারেশন ম্যাক্সিমাস’ শুরু, থেমে থেমে গুলির শব্দ

Next Post

‘অপারেশন ম্যাক্সিমাস’ শুরু, থেমে থেমে গুলির শব্দ

‘ধোঁয়া’ গানের মিউজিক ভিডিওতে ইমরান ও লিয়া

ইমরানের ‘ধোঁয়া’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT