চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরানের ‘ধোঁয়া’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 পূর্বাহ্ন 01, এপ্রিল 2017
in বিনোদন
A A
‘ধোঁয়া’ গানের মিউজিক ভিডিওতে ইমরান ও লিয়া

‘ধোঁয়া’ গানের মিউজিক ভিডিওতে ইমরান ও লিয়া

সেদিন ‘ইমরানের কোটির হ্যাট্রিক’ প্র​তিবেদনটি লেখার সময় তিনি বলেছিলেন, তার আরেকটি মিউজিক ভিডিও আসছে। নাম ‘ধোঁয়া’। আর তাতে থাকছে অনেক চমক!

কী সেই চমক?

ইমরান তখন বলেননি। এরই মধ্যে মিউজিক ভিডিওর শুটিংয়ের কিছু আলোকচিত্র এসেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। ছবিগুলো দেখে একটা চমক বেশ ভালোই বোঝা গেল। ‘ধোঁয়া’ মিউজিক ভিডিওতে ইমরানের সঙ্গে নতুন একটি মেয়ে অভিনয় করেছেন। মেয়েটির নাম লিয়ানা লিয়া।

কে এই লিয়া? ইমরানের মুখে লাজুক হাসি। বললেন, ‘লিয়া খুবই ভালো মেয়ে। লিয়ার সঙ্গে আমার সম্পর্কটা আপাতত ধোঁয়াশাই থাকুক। আশা করছি আগামী সপ্তাহ নাগাদ তা কেটে যাবে। পহেলা বৈশাখ উপলক্ষে আমরা দারুণ একটা উপহার দিব সবাইকে।’

আরও জানা গেছে, ইমরানের আগে হাবিব ও প্রত্যয় খানের সঙ্গে মিউজিক ভিডিওতে কাজ করেছেন লিয়া।

‘ধোঁয়া গানের মিউজিক ভিডিওতে ইমরান ও লিয়া

‘ধোঁয়া’ গানের কথা লিখেছেন আবদার রহমান। সুর করেছেন ইমরান, তবে এর সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। এবারই প্রথম তারা একসঙ্গে কাজ করেছেন। ধ্রুব মিউজিক স্টেশন থেকে ১৮ জানুয়ারি গানটির লিরিক্যাল ভিডিও এসেছে ইউটিউবে। এবার পহেলা বৈশাখ উপলক্ষে আসবে মিউজিক ভিডিও। পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।

ইমরান বলেন, ‘আমি ফুয়াদ আল মুক্তাদিরের গানের ভক্ত। এখন আমরা একসঙ্গে কাজ করেছি। এটি অবশ্যই আমার জন্য আনন্দের। তার কাজ মানেই ব্যাতিক্রম কিছু। গানটিতে অ্যাকুস্টিক দুদুক বাদ্যযন্ত্রের ব্যবহার দারুণ লেগেছে। বাংলাদেশের গানে তা খুব একটা শোনা যায় না।’

Tags: ইমরান
Previous Post

‘অপারেশন ম্যাক্সিমাস’ শুরু, থেমে থেমে গুলির শব্দ

Next Post

সাভারে বাস চাপায় নিহত ২

Next Post

সাভারে বাস চাপায় নিহত ২

অপু বিশ্বাস ও শাকিব খান

অপু থাকছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT