চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাবার বয়সী একটা লোকের সঙ্গে মা বিয়ে দিতে চেয়েছিলো’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:23 অপরাহ্ন 29, মার্চ 2017
in নারী
A A

বাল্যবিয়ে এবং জোরপূর্বক বিয়ের বিরুদ্ধে কাজ করা বাংলাদেশের শারমিন আক্তারকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ‘সেক্রেটারি অব স্টেটস ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ (আইডব্লিউওসি) অ্যাওয়ার্ড, ২০১৭’ প্রদান করতে যাচ্ছে।

এই পুরস্কার পেয়ে বেশ উচ্ছ্বসিত ঝালকাঠির মেয়ে শারমিন আক্তার। এক ভিডিও বার্তায় তিনি প্রকাশ করেন নিজের অনুভূতি। বলেন, আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার মা আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিলো। কিন্তু আমি বলি, না আমি বিয়ে করবো না, আমি লেখাপড়া করবো। বাবার বয়সী একটা লোকের সঙ্গে আমার বিয়ে দিতে চেয়েছিলো। আমি রাজি না হওয়ায় মা আমাকে অন্য জায়গায় নিয়ে যায় জোর করে। ওখানে আমার উপর অনেক অত্যাচার করে, মারধর করে।

এসব সহ্য করতে না পেরে প্রথমে স্কুলে গিয়ে নিজের সহপাঠীদের সব কথা খুলে বলেন শারমিন। পরে যান থানায়। সেখানে ওসিকে সবকিছু বলার পরও তিনি কেসটা নিতে চাইছিলেন না। পরে আশেপাশের সাংবাদিকদের চাপেই মামলা নেন ওসি। গ্রেফতার করেন তাদের। পরে তাদের তিন চার মাস করে জেল হয় বলেও ভিডিওতে জানান শারমিন।

পুরস্কার পেয়ে আনন্দিত শারমিন সবার উদ্দেশে বলেন, আমি যে সাহসটা দেখাইছি, নিজের বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছি, সেজন্য পুরস্কারটা পেয়েছি। আমার খুবই আনন্দ হচ্ছে। আমি চাই বাংলাদেশের আর কেউ আমার মতো কেউ কিছু করে দেখাক। নিজের বাল্যবিয়ে আটকাক। তারা যেন দুর্বল না হয়ে পড়ে। নিজের মধ্যে সাহস রাখে।

‘আমি লেখাপড়া করে কিছু করতে চাই, অসহায় মেয়েদের জন্য কিছু করতে চাই। আর আমি চাই সবাই আমার মতো এই ধরনের কাজ করুক।’

নিচের লিংকে দেখুন শারমিনের ভিডিও বার্তা

Tags: শারমিন আক্তার
Previous Post

মাঠেই হ্যাটট্রিকের কল্পনা করেছিলেন তাসকিন

Next Post

সাকিব কন্যার ফটোসেশন

Next Post

সাকিব কন্যার ফটোসেশন

রোনালদোও বললেন ‘মেসির জায়গাটা একদিন নেইমারেরই হবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT