চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোও বললেন ‘মেসির জায়গাটা একদিন নেইমারেরই হবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 অপরাহ্ন 29, মার্চ 2017
in স্পোর্টস
A A

অসাধারণ পারফরম্যান্স আছে তারও। তবে নেইমারকে অনেকটা সময়ই আড়ালে পড়ে থাকতে হয় মেসি-রোনালদোর। এরপরও নেইমার স্বরূপে ধরা দেন। দারুণ খেলে আলোচনায় থাকেন। ব্রাজিল তারকাকে পাওয়ার জন্য তাই ছুটতে থাকে বাঘা বাঘা ক্লাবগুলো। সবচেয়ে বেশি শোনা যায় ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। কিন্তু সেটি আলোর মুখে দেখে না। নেইমার যে বার্সা ছাড়বেন না সেটি এবার জানিয়ে দিলেন এমন একজন, যিনি কিনা খেলেন মেসি-নেইমারদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে। নামটি ক্রিস্টিয়ানো রোনালদো! সিআর সেভেন ম্যানইউকে এই বলেও খোঁচা দিয়েছেন, বার্সায় মেসির জায়গাটা একদিন নেইমারেরই হবে!

রোনালদোর বড় তারকা হওয়ার শুরু ম্যানইউতেই। সাবেক ক্লাব নিয়ে এখনো আগ্রহ আছে তার। অন্যদিকে জোর গুঞ্জন চলতি দলবদল মৌসুমে যেকোনো মূল্যে নেইমারকে চায় ম্যানইউ। আব্রামোভিচের চেলসিও টাকার বস্তা নিয়ে বসে আছে এই ব্রাজিলিয়ানকে পেতে। কিন্তু এতসব প্রলোভন থেকে দূরে থাকতে নেইমারকে সর্তক করে দিয়েছেন রোনালদো। স্প্যানিশ প্রকাশনী ডায়রিয়ো গোলকে দেয়া এক সাক্ষাতকারে পর্তুগিজ উইঙ্গার নেইমারকে তার ভবিষ্যৎ করণীয় সম্পর্কে উপদেশ দিয়েছেন।

মেসির বয়স এখন ২৯, আর নেইমারের মাত্র ২৫। একটু ধৈর্য ধরলে একদিন হয়তো মেসির জায়গায় নেইমার প্রতিষ্ঠিত হবেন বার্সার ভরসা রূপে। সেই পরামর্শটাই দিয়ে রাখলেন রোনালদো। সাথে খোঁচাও দিতে ছাড়েননি সাবেক দল এবং কোচ মরিনহোকেও, ‘আমার মনে হয় মরিনহোর কোচিংয়ে থেকে শীর্ষে যাওয়ার চেয়ে বার্সায় থেকে পরিণত হওয়াই ওর জন্য ভালো হবে। একদিন মেসির জায়গাটা তারই হবে।’

কাতালান দলটিকে ভালোবাসেন বলেই তাদের সাথে চুক্তি বাড়িয়েছেন নেইমার। স্প্যানিশ জায়ান্টদের সাথে তার নতুন চুক্তির মেয়াদ ২০২১ সাল পর্যন্ত। যেখানে মেসির সাথে এখনো নতুন কোন চুক্তিই করতে পারেনি বার্সা।

Tags: নেইমারমেসিরোনালদো
Previous Post

সাকিব কন্যার ফটোসেশন

Next Post

পর্যটন শিল্পের বিকাশে ‘বিমান হলিডেজ’ চালু 

Next Post

পর্যটন শিল্পের বিকাশে ‘বিমান হলিডেজ’ চালু 

গণতন্ত্রীরাই গণতন্ত্রবিরোধী!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT