চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প-রাশিয়ার কথিত ‘বন্ধুত্ব’ নিয়ে জিজ্ঞাসাবাদের মুখে ট্রাম্পের জামাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:08 অপরাহ্ন 28, মার্চ 2017
in আন্তর্জাতিক
A A
ট্রাম্পের জামাই জারেদ কুশনার

ট্রাম্পের জামাই জারেদ কুশনার

রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বিতর্কিত সম্পর্ক নিয়ে তার জামাই জারেদ কুশনারকে জিজ্ঞাসাবাদ করবে এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি। জারেদ কুশনার স্বেচ্ছায় তদন্ত কমিটির সদস্যদের সাথে কথা বলবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। এর মাধ্যমে গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ছিলো না- এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দেশটির গোয়েন্দাসংস্থার সদস্যরা অনেক দিন ধরে এটি ধারণা করছেন যে, রাশিয়ান হ্যাকাররা প্রেসিডেন্ট নির্বাচনের সময় হিলারি ক্লিনটনকে হারাতে ট্রাম্পের পক্ষ নিয়ে কাজ করেছে। যদিও রাশিয়া বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই সংবাদকে ‘ফেক নিউজ’ বলে অভিহিত করেছেন। বিষয়টি নিয়ে কংগ্রেসের দুটি তদন্ত কমিটি কাজ করছে। পাশাপাশি এফবিআইয়ের পক্ষ থেকেও একটি তদন্ত চলছে।

স্ত্রী ইভানকার সাথে জারেদ কুশনার

ইতোমধ্যে ডেমোক্রেটিক আইনপ্রণেতারা হাউজ ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান ডেভিন নিউনসকে এসব তদন্ত কমিটির থেকে দূরে থাকতে দাবি জানিয়েছেন।

ডেমোক্রেটিক হাউজের নেতা ন্যান্সি পেলোসি বলেছেন, ডেভিন নিউনস গোপনে হোয়াইট হাউসে গিয়েছেন যার মাধ্যমে তিনি এই তদন্তে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা অভিযোগ করেছিলেন যে, নির্বাচনে প্রভাব ফেলতে রাশিয়া যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কতগুলো সংগঠনের উপর সাইবার আক্রমণ চালায়। ইমেইল হ্যাক করার ঘটনা এরই অংশ হিসেবে ঘটে। শুধু পার্টির ভেতরের খবর নয় নির্বাচন সংক্রান্ত সিস্টেম হ্যাক করারও চেষ্টা করেছিলো হ্যাকাররা। আর এগুলোর পেছনে উদ্দেশ্য ছিলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিততে সহায়তা করা।বিষয়টি নিয়ে দেশটিতে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

Tags: আমেরিকা- রাশিয়াইভানকা ট্রাম্পট্রাম্পহোয়াইট হাউজ
Previous Post

রাজনীতিতে ‘বিশেষ অবদান’ রাখায় জাবি সম্মাননা পেলেন হানিফ

Next Post

চলচ্চিত্র নির্মাতা ইবনে মিজান আর নেই

Next Post
ইবনে মিজান

চলচ্চিত্র নির্মাতা ইবনে মিজান আর নেই

‘আপত্তিকর ছবি’ ব্যবহারের অভিযোগে ঢাবি অধ্যাপকের বহিষ্কারাদেশে উকিল নোটিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT