চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আপত্তিকর ছবি’ ব্যবহারের অভিযোগে ঢাবি অধ্যাপকের বহিষ্কারাদেশে উকিল নোটিশ

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
1:41 অপরাহ্ন 28, মার্চ 2017
in আদালত
A A

জেন্ডার বিষয়ক কথিত ‘আপত্তিকর ছবি’ ব্যবহারের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিয়াজুল হককে সাময়িক বহিষ্কারের ঘটনার পরে বিশ্ববিদ্যালয়কে উকিল নোটিশ পাঠানো হয়েছে। অ্যাডভোকেট জ্যোতির্ময় বড়ুয়ার মাধ্যমে উকিল নোটিশ পাঠিয়েছেন ড. রিয়াজুল হক।

৪৮ ঘণ্টার মধ্যে এই উকিল নোটিশের জবাব না দিলে রিট করা হবে বলেও জানানো হয়। উকিল নোটিশে রিয়াজুল হকের জন্য ন্যায়বিচার চেয়ে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের দেওয়া বহিষ্কারাদেশ তুলে নেওয়া বা পুনর্বিবেচনারও কথা বলা হয়েছে।

নোটিশটিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের নেওয়া এই সিদ্ধান্তের ব্যাপারে কোনোভাবেই ড. রিয়াজুল হককে লিখিতভাবে সচেতন করা হয়নি বা আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দেওয়া হয়নি।

তবে এই আইনি নোটিশ পাওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকী বলেছেন, যেহেতু আইনি নোটিশ পাঠানো হয়েছে, সুতরাং এর জবাবও আমরা আইনিভাবেই দিবো।

শ্রেণিকক্ষে একটি প্রফেশনাল ব্যাচে জেন্ডার বিষয়ক একটি কোর্সে ‘আপত্তিকর চিত্র’ ব্যবহারের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের এ অধ্যাপককে গত ২৭ ফেব্রুয়ারি সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

অভিযোগ তদন্তে উপ-উপচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, তিনি আবার নিজ পদে পুনর্বহাল হবেন নাকি স্থায়ী বহিষ্কার হবেন তা নির্ভর করছে তদন্ত প্রতিবেদনের ওপর।

অধ্যাপক ড. রিয়াজুল হকের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে ওই বিভাগের শিক্ষার্থীরা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সন্ত্রাসবিরোধী  রাজু ভাস্কর্যর পাদদেশে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অধ্যাপক রিয়াজের ওপর ‘অন্যায়ভাবে আরোপিত ভিত্তিহীন অভিযোগ, সাময়িক বহিস্কারাদেশ ও বিভাগীয় সকল ষড়যন্ত্রের’ প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। এসময় বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে অচিরেই এ বহিস্কারাদেশ প্রত্যাহারেরও দাবি জানান তারা।

এর আগে গত ৮ মার্চ অভিযুক্ত শিক্ষক অধ্যাপক রিয়াজুল হক চ্যানেল আই অনলাইনের কাছে দাবি করেছেন, তাকে কোন প্রকার সতর্ক না করেই একতরফাভাবে অভিযোগ তোলা হয়েছে। এ অভিযোগের বিষয়ে তিনি কিছুই জানতেন না। তার সাময়িক বহিষ্কারের ব্যাপারটি তিনি জেনেছেন সংবাদমাধ্যমের খবর দেখে। এমনকি গত ২৭ ফেব্রুয়ারির সিন্ডিকেটে তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হলেও আজ পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে বা চিঠি দিয়ে জানানো হয়নি। বিষয়টি নিয়ে পুরোপুরি অন্ধকারে রয়েছেন তিনি।

Tags: ঢাবি অধ্যাপক
Previous Post

চলচ্চিত্র নির্মাতা ইবনে মিজান আর নেই

Next Post

বাগেরহাটে ট্রলার ডুবিতে ৩ জনের মৃত্যু, অনেকে নিখোঁজ

Next Post

বাগেরহাটে ট্রলার ডুবিতে ৩ জনের মৃত্যু, অনেকে নিখোঁজ

যে কারণে বাংলাদেশকে সাড়ে ৩শ’ কোটি ডলার ঋণ দিতে চায় ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT