চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসিমুখেই পানি টানছেন কোহলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 25, মার্চ 2017
in স্পোর্টস
A A

গুরুত্বপূর্ণ ম্যাচ, সিরিজ নির্ধারণী। কাঁধের চোটের জন্য খেলতে পারছেন না অধিনায়ক বিরাট কোহলি। তার উপর দিনের প্রথম বলেই ডেভিড ওয়ার্নারের ক্যাচ মিস। এতে টেস্টের প্রথম দেড় ঘণ্টায় ভারতের ঘাড়ে চেপে বসে অস্ট্রেলিয়া। তবে শনিবার মাঠে না থেকেও আছেন কোহলি, হাসিমুখেই সতীর্থদের জন্য পানি টানছেন তিনি।

ধর্মশালায় সিরিজ নির্ধারণী এই টেস্টে ভারতের বিপক্ষে শুরুতে লড়লেও, মধ্যাহ্ন বিরতির পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া। লাঞ্চের আগ পর্যন্ত কেবল ম্যাট রেনশকে হারালেও বিরতির পর ফিরেছেন ওয়ার্নার ও মার্শ। দ্রুত তাদের অনুসরণ করে সাজঘরে হাঁটা দিয়েছেন পিটার হ্যান্ডসকম্বও।

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ওপেনার ম্যাট রেনশ’র (১) উইকেটটি হারিয়ে শুরু করে অজিরা। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে তাকে বোল্ড করেন উমেশ যাদব। ওয়ার্নার ৮ চার ও ১ ছয়ে ৫৬ রান ফিরেছেন। আর অধিনায়ক স্টিভেন স্মিথ আছেন আরেকটি সেঞ্চুরির কাছাকাছি।

টেস্ট থেকে ছিটকে গেলেও অবশ্য দলের পাশে থাকার সবরকম চেষ্টাই চালিয়ে যাচ্ছেন কোহলি। খেলতে না পারলেও সতীর্থদের জন্য ড্রিংকস বয়ে আনার কাজটা করছেন নিষ্ঠার সঙ্গে।

নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন অজিঙ্ক রাহানে। ভারতের ৩৩তম টেস্ট অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার গৌরবের পাশে এখন রাহানের নাম।

কোহলির বদলে  প্রথম একাদশে এসেছেন বাঁহাতি চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। ভারতের হয়ে অভিষেক হলো ২২ বর্ষী প্রতিশ্রুতিশীল এই বোলারের। দলে আরও একটি পরিবর্তন নিয়ে নেমেছে ভারত। ইশান্ত শর্মার জায়গায় একাদশে ঢুকেছেন ভূবনেশ্বর কুমার।

Previous Post

সব কিছু অর্থহীন হয়ে যায় না

Next Post

কি ঘটেছিল একাত্তরের ২৫ মার্চে?

Next Post

কি ঘটেছিল একাত্তরের ২৫ মার্চে?

আসতে শুরু করেছে ইমার্জিং কাপের দলগুলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT