চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসতে শুরু করেছে ইমার্জিং কাপের দলগুলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 25, মার্চ 2017
in স্পোর্টস
A A

চট্টগ্রাম ও কক্সবাজারে বসছে ইমার্জিং এশিয়া কাপের আসর। সোমবার অংশগ্রহণকারী আট দল নামবে মাঠের লড়াইয়ে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশে আসতে শুরু করেছে দলগুলো। শনিবার ঢাকা পৌঁছেছে হংকং জাতীয় দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে দুপুরে আরেকটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন দলটি। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৭ মার্চ উদ্বোধনী দিনে তাদের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

শনিবার ভিন্ন ভিন্ন সময়ে ঢাকায় আসবে বাকি দলগুলোও। বিমানবন্দর থেকেই টুর্নামেন্টের শহরে পৌঁছাবে তারা। আফগানিস্তান দল ঢাকায় আসবে রোববার সকালে। চট্টগ্রামে ঘাটি গাড়া দলগুলো উঠবে রেডিসন ব্লু হোটেলে। আর কক্সবাজারে থাকা দলগুলোর আবাস কক্স টুডে হোটেল।

স্বাগতিক বাংলাদেশ কক্সবাজারে অনুশীলন ক্যাম্প শুরু করেছে গত সপ্তাহে। শনিবার সকাল থেকে দুপুর অবধি অনুশীলন সেরেছে মুমিনুল হকের দল।

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে এই আসরে খেলবে আফগানিস্তান, আরব আমিরাত, নেপাল ও হংকংয়ের জাতীয় দল। টেস্ট খেলুড়ে চারটি দেশ জাতীয় দলের চারজন করে ক্রিকেটার খেলানোর সুযোগ পাচ্ছে। ভারত ছাড়া বাকি তিন দেশ জাতীয় দলের ক্রিকেটার দলে রেখেছে। স্কোয়াডে বাংলাদেশ ছয়, শ্রীলঙ্কা পাঁচ ও পাকিস্তান চারজন করে ক্রিকেটার রয়েছে যাদের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে।

গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। ‘বি’ গ্রুপে স্বাগতিকদের তিন সঙ্গী হংকং, পাকিস্তান ও নেপাল। হংকংয়ের পর ২৮ মার্চ নেপাল ও ৩০ মার্চ পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এমএ আজিজ স্টেডিয়ামে খেলবে ‘এ’ গ্রুপে থাকা ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। সেমিফাইনাল ও ফাইনাল হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। কেবলমাত্র ফাইনাল ম্যাচটি হবে দিবা-রাত্রির।

Tags: ইমার্জিং কাপ
Previous Post

কি ঘটেছিল একাত্তরের ২৫ মার্চে?

Next Post

আতিয়া মহলের সব বাসিন্দা ‘অক্ষত’ উদ্ধার

Next Post

আতিয়া মহলের সব বাসিন্দা ‘অক্ষত’ উদ্ধার

২৫ মার্চ গণহত্যা দিবসে স্বাধীনতা বিরোধীদের প্রতি তীব্র ঘৃণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT