চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তথ্যের বিকৃতি রুখতেই ২৫ মার্চের আন্তর্জাতিক স্বীকৃতি দরকার’

শর্মিলা সিনড্রেলা by শর্মিলা সিনড্রেলা
12:18 অপরাহ্ন 25, মার্চ 2017
in বাংলাদেশ
A A

২৫ শে মার্চ। তারিখ অার এই শব্দটিই ভয়াবহ হয়ে উঠেছে ১৯৭১ সালের পর থেকে। এই দিনে বাংলাদেশে নারকীয় হত্যাকাণ্ড চালায় হানাদার পাকিস্তানি বাহিনী। তবে সেই ২৫শে মার্চের নারকীয়তা নিয়েও সন্দেহের বীজ আছে যেন অনেকের মনে। সেই নারকীয়তার পরে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ হারানো ৩০ লাখ শহীদের কথা যেন মানতে চান না অনেকেই। কেউ কেউ সন্দেহ প্রকাশ করেন এই সংখ্যাটি নিয়েও। সেই সন্দেহের অবকাশ না রাখতেই সংসদে ২৫ শে মার্চকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালনের প্রস্তাব দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের এমপি শিরিন আখতার।

চ্যানেল আই অনলাইনকে তিনি শোনান সেই গল্পই। বলেন, বাংলাদেশের ইতিহাসে একটি বড় অংশ হচ্ছে মুক্তিযুদ্ধ। সেটার প্রাক্কালে পাকিস্তানি বাহিনীর ঘটানো গণহত্যা বিশদ বর্ণনা ও আলোচনার অংশ হওয়ার কথা। কিন্তু সেটা নিয়ে অনেকের মনেই রয়েছে সন্দেহের বীজ। আর তারা শুধু নিজেরাই সেটা লালন করছেন না বরং ছড়াচ্ছেন ভবিষ্যত প্রজন্মের মনেও। এই সময়ের সঠিক ইতিহাস ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। সেজন্য সেটা নিয়ে আলোচনা ও কথা বলা দরকার। সেই ভাবনা থেকেই মূলত দিনটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালনের প্রস্তাবনা দেই।

জাতীয় সংসদে কণ্ঠভোটের মাধ্যমে ২৫শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্তও গৃহীত হয়। শিরিন আখতার বলেন, আমার প্রস্তাবটি দেওয়ার পরে বেশ লম্বা সময় এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে প্রধানমন্ত্রী নিজে কিছু ভিডিওচিত্র দেখান, আমি কিছু স্থিরচিত্র দেখাই। দেখানো হয় মুক্তিযুদ্ধের সময়কার খুব প্রামাণ্য কিছু ভিডিও ও স্থিরচিত্রও। সেই সবকিছুকেই যদি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে সারা বিশ্ব জানবে এই ঘটনাগুলোর কথা।

শিরিন আখতার

এই বিষয়ে যথাযথ উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি, এই বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলতে হবে। পরবর্তীতে জাতিসংঘের সঙ্গে আলোচনায় বসতে হবে। দুইবছর আগেও এই বিষয় নিয়ে জাতিসংঘে কথা হয়, তখন তারা প্রশ্ন করে, আমরা জাতীয়ভাবে দিনটি পালন করি কিনা। যেহেতু আমরা তখন সেটা করতাম না তাই গণহত্যা দিবস নির্ধারণ করা হয় ৯ ডিসেম্বরকে। আজ আমরা প্রথমে দিনটি জাতীয়ভাবে পালনের উদ্যোগ নিয়েছি। তবে এবার প্রথম বলে হয়তো তেমন কোনো উদ্যোগ নেই। ধীরে ধীরে নিশ্চয়ই ব্যাপক পরিসরে এদিনটি পালিত হবে।

তবে এভাবে আন্তর্জাতিকভাবে পালনের প্রধান উদ্দেশ্য ছিলো, এই দিনটি নিয়ে তথ্যের বিকৃতি রোধ করা। তিনি বলেন, পাকিস্তান এখনও এই সংক্রান্ত নানান তথ্য বিকৃতি করে। এই আমরা গণহত্যা দিবস পালন করছি এটা নিয়ে বিএনপি কোনো কথা বলেনি, খালেদা জিয়াও কোনো স্বাগত জানাননি। হলোকাস্ট গণহত্যা বা লুয়ানকাস্ট গণহত্যার মতো এই দিনটিও সবার কাছে পরিচিত হোক সেটাই আমরা চেয়েছি।

Tags: ২৫শে মার্চ
Previous Post

জীবনের ঝুঁকি নিয়েও বাঙালি নিধনের খবর বিশ্বকে জানিয়েছিলেন যে সাংবাদিকরা

Next Post

ভয়াল ২৫ মার্চ: লাশের স্তুপে ভরে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

Next Post

ভয়াল ২৫ মার্চ: লাশের স্তুপে ভরে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

লন্ডন হামলাকারী সম্পর্কে জনগণের কাছে তথ্য চেয়েছে পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT